জাতীয়

দলীয়করণে দেশে বৈষম্য বেড়েছে: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, '৯১ সালের পর থেকে দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এতে দুর্নীতি ও দলীয়করণের কারণে দেশে মারাত্মকভাবে বৈষম্য বেড়েছে। কিছু মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আর কিছু মানুষ সামান্য টাকার জন্য সন্তানের চিকিৎসা করতে পারছে না।

তিনি বলেন, শুধু বৈষম্যের প্রতিবাদেই আমাদের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। কিন্তু শুধু দুর্নীতি আর দলীয়করণের কারণে বৈষম্য কমছে না।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে বিশিষ্ট ব্যবসায়ী ডেফট গ্রুপের পরিচালক মো. মাইদুল ইসলাম টেক্কা জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। এসময় তাকে স্বাগত জানিয়ে জাপা চেয়ারম্যান বক্তৃতা করেন।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, অনেকেই জাতীয় পার্টিকে আওয়ামী লীগের বি-টিম মনে করতে পারে। কিন্তু এটা তাদের ভুল ধারণা। জাতীয় পার্টি নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে যাচ্ছে। আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি অত্যন্ত সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে।

তিনি বলেন, যারা দেশ ও দেশের মানুষের সেবা করতে চান তাদের জন্য জাতীয় পার্টির দরজা উন্মুক্ত। জাতীয় পার্টিই এখন নতুন প্রজন্মের সামনে একটি আদর্শ রাজনৈতিক সংগঠন। আওয়ামী লীগে কেউ যেতে পারছে না, নতুনদের জায়গা দেয়ার মত স্থান নেই আওয়ামী লীগের। আবার মামলা-হামলার কারণে অনেকেই বিএনপিতে যেতে পারছে না। কিন্তু জাতীয় পার্টি নিরাপদ রাজনৈতিক সংগঠন। যারা ইতিবাচক রাজনীতি করতে চাচ্ছেন তাদের জন্য জাতীয় পার্টি একটি আদর্শ সংগঠন। জাতীয় পার্টি সবচেয়ে দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি।

জাপা চেয়ারম্যান আরো বলেন, জাতীয় পার্টি ও পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জনপ্রিয়তায় ভীত হয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। হামলা ও মামলা দিয়ে জাতীয় পার্টিকে দুর্বল করতে অপচেষ্টা চলেছে। পল্লীবন্ধুর নামে অনেক অপবাদ ও অপপ্রচার করা হয়েছে। কিন্তু দেশের মানুষকে কখনোই ভুল বোঝাতে পারেনি। তাই জেলে বন্দি অবস্থাতেও হুসেইন মুহম্মদ এরশাদ দু'বার ৫টি করে আসনে নির্বাচিত হয়েছে। কোন নির্বাচনেই তিনি পরাজিত হননি।

এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, দফতর সম্পাদক-২ এমএ রাজ্জাকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/টিএস/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা