জাতীয়

রাজধানীতে অপহরণকারী চক্রের ৬ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে অস্ত্রসহ অপহরণকারী চক্রের ৬ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ।

রোববার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, আটককৃতরা সবাই পেশাদার অপহরণকারী চক্রের সদস্য। শনিবার ৩০ জানুয়ারি দক্ষিণখানে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করা হয়েছে। আটককৃতদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

আটককৃতরা হলেন- মো. সাদেকুল ইসলাম, মো. ইরফান, মোহাম্মদ আলী রিফাত, মো. কুতুব উদ্দিন, মো. মাছুম রানা ও গোলাম রাব্বি।

এসময় তাদের কাছে থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিন, মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। পুলিশ জানায়, গত ২৯ জানুয়ারি রাতে উত্তরা থেকে আনোয়ারুল ইসলাম নামক এক ব্যক্তিকে অপহরণ করে আটককৃতরা।

পরে সেই ব্যক্তির পরিবারের কাছ থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকা মুক্তিপণ নিয়ে উত্তরা পূর্ব থানা এলাকার ল্যাব এইড হাসপাতালের সামনে তাকে ফেলে দিয়ে চলে যায় চক্রটি। এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় মামলা দায়ের করা হলে আটক করা হয় তাদের।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা