জাতীয়

মিরপুর মুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিবেদক : আজ ৩১ জানুয়ারি; মিরপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ-ভারত যৌথ কমান্ডের নিকট আত্মসমর্পণ করে পাকিস্তানি হানাদার বাহিনী। তবে কিছু পরাজিত পাকিস্তানি সৈন্য বিদ্রোহ করে রাজধানীর মিরপুরের অবাঙালি অধ্যুষিত এলাকায় অবস্থান নিয়েছিল।

অবশেষে দেড় মাস পর ৩০ জানুয়ারি হানাদার মুক্ত করতে অভিযান চালায় বাংলাদেশের সামরিক বাহিনী। এর মধ্য দিয়ে পরদিন মুক্ত হয় মিরপুর।

মিরপুরকে হানাদার মুক্ত করতে গিয়ে শহীদ হয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট সেলিম, পুলিশের ডিএসপি লোধীসহ সামরিক বাহিনী ও পুলিশ বাহিনীর শতাধিক মুক্তিযোদ্ধা।

প্রতি বছর ৩১ জানুয়ারি মিরপুর মুক্ত দিবস পালন উপলক্ষে মিরপুরের যুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। এই বছর করোনা পরিস্থিতির কারণে মিরপুরের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য জনসমাবেশ ও শোভাযাত্রা হবে না।

তবে আজ সকাল ১০টায় মিরপুর জল্লাদখানা বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মিরপুরের শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো হবে। এছাড়া কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৩টায় ওয়েবিনার অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা