জাতীয়

মোদীর ঢাকা সফর নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক

নিজস্ব প্রতিবেদক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের দিন ঠিক এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে নয়াদিল্লিতে ভারত-বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ভারতীয় দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ছিলেন ভারতে বাংলাদেশের হাইকমিশনার মহম্মদ ইমরান।

বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর পাশাপাশি দুই দেশের কূটনৈতিক সম্পর্কেরও ৫০ বছর এই ২০২১ সাল। দু'দেশই চাইছে বন্ধুত্বমূলক সম্পর্ক একটা নতুন উচ্চতায় প্রতিষ্ঠিত হোক। কোভিড মোকাবিলায় সহযোগিতার পাশাপাশি বাণিজ্য, বিদ্যুৎ, শক্তি, জলসম্পদ ও অন্যান্য বহুমাত্রিক ক্ষেত্রগুলি নিয়ে আলোচনা হয়েছে।

ভারতের অর্থ সাহায্য ও ঋণে বাংলাদেশে যে সব প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, সেগুলির গতি বাড়াতে পরামর্শ দিয়েছে দিল্লি। প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১২২ জনের একটি দলের দৃষ্টিনন্দন কুচকাওয়াজ যেমন আলোচনার বিষয় হয়ে উঠেছে, প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রেও এটি নতুন নজির বলে মনে করছে দু'দেশ।

অগ্রাধিকারের ভিত্তিতে ভারত যেভাবে ঢাকায় বন্ধুত্বের স্মারক হিসেবে ২০ লাখ ডোজ কোভিড-ভ্যাকসিন পাঠিয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে তাকে সাধুবাদ দেওয়া হয়েছে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা