জাতীয়

‘নানা অস্ত্র দিয়ে দারিদ্র্যকে মোকাবিলা করা হবে’

নিজস্ব প্রতিবেদক : নানা অস্ত্র দিয়ে দারিদ্র্যকে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। দারিদ্র্য নিরসনে বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপের মাধ্যমে তা মোকাবিলা করা হবে। ‘কভিড-১৯ সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও স্বাস্থ্য অধিকার’ বিষয়ক এক অনলাইন সেমিনারে তিনি এ সব কথা বলেন।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৯টায় ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি) ও এসএসডি যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইডিএস’র সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ। সঞ্চালনায় ছিলেন ডিজেএফবি’র কার্য নির্বাহী কমিটির সদস্য ও যমুনা টিভির সাংবাদিক সুশান্ত সিনহা। পরিকল্পনামন্ত্রী বলেন, “দরিদ্র নিষ্ঠুর, নানা অস্ত্র দিয়ে দারিদ্র্যকে মোকাবিলা করা হবে। করোনা মোকাবিলায় সরকার নগদ সহায়তা দিচ্ছে। গরিব মানুষের হাতে মাসে নগদ টাকা পৌঁছে দেওয়া হচ্ছে। তবে টাকার পরিমাণ কম মাত্র ৫০০ টাকা। এই টাকায় গরিব মানুষের উপকার হচ্ছে। এটাকে ১ হাজার টাকায় উন্নীত করার জন্য আমার জায়গা থেকে চেষ্টা করবো।”

করোনাকালীন সময়ে বিধবা হওয়া নারীর বিষয়ে কোন উদ্যোগ নেওয়া হবে কি না? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “আমার জায়গা থেকে অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে, বিষয়টি সরকারের উচ্চ মহলে জোরালোভাবে তুলে ধরা হবে।”

অনলাইন সেমিনারে ডিজেএফবি’র সভাপতি হুমায়ূন কবীর, সাধারণ সম্পাদক আরিফুর রহমান, সহ-সভাপতি হামিদ-উজ-জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন আব্দুল্লাহ, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম যুক্ত ছিলেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা