জাতীয়

ব্যবসায়িক স্বার্থে সরকার টিকা সংগ্রহ করেনি : কাদের

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কাউকে লাভবান বা ব্যবসায়িক স্বার্থে সরকার করোনার ভ্যাকসিন সংগ্রহ করেনি, ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে জনগণের স্বার্থে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন তিনি।

বিএনপির নেতাদের ভ্যাকসিনের মতো স্পর্শকাতর ইস্যুতে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ব্যবসায়িক স্বার্থের অভিযোগ অমূলক ও ভিত্তিহীন। জনগণের মাঝে সংশয় তৈরি করে অহেতুক একটা ভালো কাজে বাধা দেওয়া ঠিক নয় জানিয়ে তিনি আরো বলেন, শেখ হাসিনার সততা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রতিফলন হওয়ায় জনগণ খুশি।

ওবায়দুল কাদের বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে বলেন, ভ্যাকসিন নিয়ে তাদের মিথ্যাচার জনগণ অতীতের মতো এখনো আমলে নিবে না।

প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, অপপ্রচার ও সংশয়বাদীদের প্রত্যাখ্যান করুন।

সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে বড় দুর্নীতি করছে- মির্জা ফখরুলের এই অভিযোগের জবাবে ওবায়দুল কাদের মির্জা ফখরুলকে আয়নায় নিজের মুখ দেখার পরামর্শ দেন।

এ দেশে ভোটের নামে প্রহসনের রেকর্ড একমাত্র বিএনপির উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, ১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচন, মাগুরা ও ঢাকা-১০ আসন উপনির্বাচন বিএনপি ভুলে গেলেও জনগণ এখনো ভুলে যায়নি।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন হওয়ার আগেই বিএনপি অহেতুক কারচুপির অভিযোগ করছে, তা কতটুকু সত্য- এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, তারা অবান্তর অভিযোগ এনে নিজেরাই নিজেদের হেরে যাওয়ার কল্পকাহিনী তৈরি করে। তিনি আবারও বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। জনগণ অবাধ ও নিরপেক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। সরকার কোনো হস্তক্ষেপ করবে না।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা