জাতীয়

দেশে নতুন ভোটার ১৪ লাখ ৬৫ হাজার ৪৬

নিজস্ব প্রতিবেদক : খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া তালিকায় নতুন ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ জন ভোটার যুক্ত হয়েছেন।

রোববার (১৭ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘২০১৯-২০২০ সালের হালনাগাদে নতুন ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ জন ভোটার নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১ হাজার ৯৮৩ জন, নারী ভোটার ৫ লাখ ৬৩ হাজার ৪৬ জন এবং তৃতীয় লিঙ্গ হিসেবে আবেদন করেছেন ১৫ জন।

কারও কোনও তথ্য ভুল থাকলে বা সংশোধন করার প্রয়োজন হলে, তা সংশোধনের জন্য ৩১ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে বলেও জানান তিনি।

নতুন ভোটার যুক্ত হওয়ার পর এখনও পর্যন্ত ইসির তালিকায় মোট ভোটার রয়েছে ১১ কোটি ১২ লাখ ৮৪ হাজার ১৫৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৫১৩ জন, নারী ভোটার ৫ কোটি ৪৮ লাখ ৯৯ হাজার ২৭০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩৭৫ জন।
ইসি সচিব আরও জানান, এখানে মৃত ভোটারদের বাদ দেওয়া হয়নি। ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে, তখন সেখানে মৃত ভোটারদের আলাদা তথ্য থাকবে।

সান নিউজ/এমআর/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিআইডব্লিউটি-এর ইজারায় অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন 

মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটি-এর ইজারার নামে অতির...

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল 

দিনাজপুরের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে। এ উপলক...

‘আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো কোথায়?’

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দী...

২৪ ঘন্টায় হাম উপসর্গে ৮, ডেঙ্গুতে ২ জনের মৃত্যু 

দেশে গত ২৪ ঘণ্টায় সংক্রামক দুই রোগে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের...

স্কুল ও কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

দেশের সব স্কুল ও কলেজে শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা এবং...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা