জাতীয়

‘সম্মিলিত প্রচেষ্টায় বিচারাঙ্গণের সমস্যা সমাধান সম্ভব’

নিজস্ব প্রতিবেদক : বিচারক, পুলিশসহ আদালত সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিচারাঙ্গণের সমস্যাগুলো সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকার জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরী।

শনিবার (৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কনফারেন্স রুমে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’-এ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মাসফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কনফারেন্সে বক্তারা বলেন, পুলিশসহ অংশীদার সব প্রতিষ্ঠানের সঙ্গে ম্যাজিস্ট্রেটদের সেতুবন্ধন তৈরি করে পুলিশ- ম্যাজিস্ট্রেসি কনফারেন্স। বিচার বিভাগের অংশীদারদের সঙ্গে আলোচনার মাধ্যমে মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা সহজ হবে।

কনফারেন্সে উপস্থিত ছিলেন, ঢাকার সিভিল সার্জন ও পুলিশ সুপারের প্রতিনিধি, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তা, ঢাকা জেলার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন পর্যায়ের ম্যাজিস্ট্রেট, ঢাকা রেলওয়ে পুলিশ, ঢাকা জেলা পুলিশ সুপার, নৌ পুলিশ, ঢাকা জেল পুলিশ, বিশেষ পুলিশ সুপার, পুলিশ অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ঢাকা মিটফোর্ড হাসপাতালের পরিচালকের প্রতিনিধি , র‌্যাব-১০ এর সিইও এবং বিজিবি-২৬ এর প্রতিনিধি প্রমুখ।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

হুমায়ুন কবিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা