জাতীয়

নাখালপাড়ায় স্ত্রী-শ্যালিকাকে কুপিয়ে খুন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পূর্ব নাখালপাড়ার একটি বাসা থেকে দুই বোনের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা আড়াইটার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে।

নিহতরা হলেন ইয়াসমিন আক্তার ও তার ছোট বোন শিমু। তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

এ ঘটনায় পুলিশ নিহত ইয়াসমিনের স্বামী রনি মিয়াকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তবে কী কারণে তাদেরকে খুন করা হলো তা জানা যায়নি।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আকলিমা আক্তার সাংবাদিকদের বলেন, বেলা আড়াইটার দিকে ৯৯৯-এ ফোন পেয়ে আমাদের ফোর্স পূর্ব নাখালপাড়ার ওই বাড়িতে যায়। পরে বাড়িটি থেকে দুই বোনের লাশ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ইয়াসমিনের স্বামীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকাণ্ডের বিষয়ে জানা যাবে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

হুমায়ুন কবিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা