জাতীয়

রাজধানীতে ৮৫ কোটি টাকার সাপের বিষসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রামপুরা থানা এলাকা থেকে ৮৫ কোটি টাকার সাপের বিষসহ আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর রামপুরা থানাধীন চৌধুরীপাড়ার লোহার গেট এলাকায় অভিযান চালিয়ে সাপের বিষসহ তাদের আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) ইমরান খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, অভিযান চলছে। প্রাথমিকভাবে আসামিদের নাম-পরিচয় জানা যায়নি। তবে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ২৫ ডিসেম্বর ৭৫ কোটি টাকার সাপের বিষসহ ছয়জন আটক। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ জানায়, বাংলাদেশ সাপের বিষ পাচারের আন্তর্জাতিক রুট হিসেবে ব্যবহার হচ্ছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা