জাতীয়

আড়াই লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : সিঙ্গাপুর ও ভারত থেকে আড়াই লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এই কিনতে ব্যয় হবে ৮৬৭ কোটি ২ লাখ ৯১ হাজার ২শ টাকা।

বুধবার (৬ জানুয়ারি) দুপুরে অনলাইনে সিঙ্গাপুরে অবস্থানরত অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মোস্তফা কামাল সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ২০২০-২১ অর্থবছরে ৫০ হাজার মেট্রিকটন নন-বাসমতি সিদ্ধ চাল কেনার অনুমোদন দেয়া হয়েছে। ভারতে এম/এস ইটিসি অ্যাগ্রো প্রোসেসিং প্রাইভেট লিমিটেডের কাছে থেকে ১৭১ কোটি ৯৭ লাখ ৪৪ হাজার টাকায় এ চাল কেনা হবে।

এছাড়াও খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদফতর আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ২০২০-২১ অর্থবছরে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল কেনার অনুমোদন দেয়া হয়েছে। সিঙ্গাপুরের এম/এস ইটিসি অ্যাগ্রোক্রপ ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডের কাছ থেকে এ চাল কেনা হবে ১৭৩ কোটি ১১ লাখ ৭ হাজার ২শ টাকায়।

এছাড়া খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর ১ লাখ মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল ও ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল জি টু জি ভিত্তিতে ন্যাশনাল এগ্রিকালচার কো-অপারেটিভ মার্কেটিং অব ইন্ডিয়া লিমিটেডের কাছ থেকে ৫২১ কোটি ৯৪ লাখ ৪০ হাজার টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে অর্থনৈতিক বিষয় সংন্ত্রান্ত মন্ত্রিসভা কমিটিতে দু’টি প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে অতিরিক্ত সচিব আবু সালেহ মোস্তফা কামাল বলেন, খাদ্য মন্ত্রণালয়ের আওতায় খাদ্য অধিদপ্তর জি টু জি ভিত্তিতে ভারতের ন্যাশনাল এগ্রিকালচার কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অব ইন্ডিয়া লিমিটেড (এনএএফইডি) থেকে ১ লাখ মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল ও ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল জরুরি ভিত্তিতে কেনার নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা