জাতীয়

নতুন ১১টি স্থানে চলবে করোনার নমুনা পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক:

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর)-এর পর ঢাকা ও ঢাকার বাইরে আরো ১১টি স্থানে করোনার নমুনা পরীক্ষা করা হবে। আজ বুধবার করোনাভাইরাস বিষয়ে নিয়মিত অনলাইন লাইভ ব্রিফিংয়ে সংস্থাটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, পরীক্ষা প্রাথমিক পর্যায়ে আইইডিসিআর'এ করা হবে। এখন যেহেতু রোগীর সংখ্যা আগের তুলনায় বেড়েছে, পরবর্তীতে সাসপেক্টেড রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে পারে, সে কথা মাথায় রেখেই আমাদের পরীক্ষার পদ্ধতি আরেকটু সম্প্রসারণ করা হয়েছে।

মীরজাদী সেব্রিনা জানান, ঢাকার জনস্বাস্থ্য হাসপাতাল, শিশু হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে এই রোগের নমুনা পরীক্ষার ব্যবস্থা নেয়া হচ্ছে। আর ঢাকার বাইরে চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিকাল অ্যান্ড ইনফেকশাস ডিজিসেস, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে আইইডিসিআর এর ফিল্ড ল্যাবরেটরি, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালেও এ পরীক্ষা পদ্ধতি সম্প্রসারণ করা হচ্ছে। আইইডিসিআর পরিচালক বলেন, ঢাকার বাইরে আজ বা আগামীকালের মধ্যে পরীক্ষা পদ্ধতিগুলো শুরু হয়ে যাবে। তিনি আরো বলেন, এ পর্যন্ত ৭৯৪ জনের নমুনা পরীক্ষা করেছে।

পরীক্ষা করা রোগীর সংখ্যা অনেক কম বিষয়ে সংস্থাটির পরিচালক বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী যে সমন্ত মানুষের স্বাস্থ্য পরীক্ষা করার প্রয়োজন, অর্থাৎ যাদের মধ্যে এই সংক্রমণ থাকতে পারে বলে সন্দেহ করা হবে, কেবলমাত্র তাদের পরীক্ষা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা মেনে নমুনা সংগ্রহের পাশাপাশি যেসব এলাকায় সংক্রমণ বেশি হয়েছে, সেখানে সংজ্ঞার বাইরে গিয়ে আইইডিসিআর কাজ করছে। সেখানে যদি কারও মধ্যে লক্ষণ উপসর্গ থাকে, তার নমুনা এনেও পরীক্ষা করছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরীক্ষা পদ্ধতি ফলো করে যতজনের পরীক্ষা করার প্রয়োজন ছিল, ততো জনের পরীক্ষা করা হয়েছে বলে দাবি আইইডিসিআর'এর।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা