জাতীয়

জলকামানে জীবাণুনাশক প্রয়োগ শুরু ডিএমপি’র

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের সংক্রমণ রোধে নগরীতে আজ ২৫ মার্চ বুধবার থেকে ওয়াটার ক্যানন বা জলকামান দিয়ে স্যানিটাইজার বা জীবাণুনাশক ওষুধ ছেটানো শুরু করল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এর আগে ২৪ মার্চ মঙ্গলবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম সংশ্লিষ্ট ইউনিটকে এই ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন।

কমিশনারের লিখিত নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ডিএমপির আট ক্রাইম বিভাগ আটটি ওয়াটার ক্যানন দিয়ে প্রথমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয়বার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জীবাণুনাশক ওষুধ ছেটাবে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে নতুন করে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো ছয়জন। এদের মধ্যে একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫।

এদিকে এ পর্যন্ত দেশে মোট ৩৯ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেল।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা