জাতীয়
করোনাভাইরাস

সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনী মোতায়েন

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাস সংক্রমণ রোধে সমুদ্র ও উপকূলীয় ৬ জেলার ১৯ উপজেলায় মঙ্গলবার (২৪ মার্চ) থেকে নৌবাহিনী মোতায়েন করা হয়েছে।

আন্তঃ বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পরিচালকের পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "দেশে করোনাভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সরকারের নির্দেশনা বাস্তবায়নে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে উপকূলীয় এলাকায় 'In Aid to Civil Power' এর আওতায় নিয়োজিত রয়েছে নৌবাহিনী।
এ উপলক্ষে উপকূলীয় ৬টি জেলার ১৯টি উপজেলায় (ভোলা সদর, বোরহান উদ্দিন, দৌলতখান, চর ফ্যাশন, মনপুরা, লালমোহন, তজুমুদ্দিন, সন্দ্বীপ, হাতিয়া, টেকনাফ, কুতুবদিয়া, মহেশখালী, মংলা, বরগুনা সদর, আমতলী, বেতাগী, বামনা, পাথরঘাটা এবং তালতলী) নৌবাহিনীর সদস্যরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করছে।

এছাড়া উপকূলীয় এলাকাগুলোতে অসামরিক প্রশাসনের সাথে সমন্বয় করে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে সহায়তা করা, জনসাধারণের মাঝে সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করা, বিদেশ ফেরত নাগরিকদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা, বিশেষ নজরদারীর ব্যবস্থা করাসহ অন্যান্য কার্যক্রম গ্রহণ করছে নৌবাহিনী।"

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টহলের পাশাপাশি নৌবাহিনী তার দায়িত্বপ্রাপ্ত এলাকার আইন-শৃঙ্খলা বাহিনী ও বেসামরিক প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। এছাড়া যে কোনো প্রয়োজনে সার্বিক সহায়তা প্রদান করতে প্রস্তুত রয়েছে নৌবাহিনী।

উল্লেখ্য, বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের বর্তমানে বাংলাদেশে সংক্রমণ এবং বিস্তৃতির ঝুঁকি বিবেচনায় উদ্ভূত এই ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকার ২৪ মার্চ থেকে দেশের সকল জেলায় সশস্ত্রবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা