জাতীয়

আবরার হত্যা : আদালত বদল চেয়ে আসামিদের আবেদন খারিজ

নিজস্ব প্রতিবেদক : বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার কয়েক আসামির বিচারিক আদালত পরিবর্তন চেয়ে করা আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২১ ডিসেম্বর) বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নুর উদ্দিনের হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেয়।

এ আসামিরা ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে উচ্চ আদালতে গত সপ্তাহে আবেদন করে। ওই আবেদনটি শুনানি শেষে আদালত সোমবার উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক, সঙ্গে ছিলেন আইনজীবী শফিকুল ইসলাম রিপন।

পরে আইনজীবী শফিকুল ইসলাম বলেন, আবরার ফাহাদ হত্যা মামলার বিচারিক কার্যক্রম চলছে হাকিম আদালতে। এ আদালতে শুনানি করতে অনাস্থা এনে হাইকোর্টে আবেদন করেছি। সে আবেদনের শুনানি নিয়ে আদালত উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে আদালত।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার জানান, আবরার ফাহাদ হত্যা মামলার বেশ কয়কজন আসামি বিচারিক আদালতে স্থানান্তর চেয়েছিলেন। আদালত তা ‘নট প্রেস’ রিজেক্ট করেছেন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা