জাতীয়

আর্থিকভাবে স্বাবলম্বী হলে কমবে সীমান্ত হত্যা

নিজস্ব প্রতিবেদক : সীমান্তের জনগণকে আর্থিকভাবে স্বাবলম্বী করা সম্ভব হলেই সীমান্ত হত্যা বন্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম।

রোববার (২০ ডিসেম্বর) সকালে ঢাকার পিলখানায় ‘স্মৃতিস্তম্ভ সীমান্ত গৌরবে’ পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই ব্যপারে আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি। ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী ও পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় এ বিষয়টি উঠে এসেছে এবং আমাদের ডিজি পর্যায়ের বৈঠকেও এই বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, ‘এখন কূটনৈতিকভাবে আমাদের দিক থেকে চেষ্টা অব্যাহত রেখেছি যেন সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা যায়। এজন্য সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সচেতন করার চেষ্টা করছি যেন অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করেন।’

সীমান্তের জনপ্রতিনিধির মাধ্যমে জনগণকে সচেতন করার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি জানান, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, সীমান্তবর্তী জনগণকে শিক্ষিত এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারি, তাহলেই সীমান্ত হত্যা কমে যাবে।’

সফলতা ও ব্যর্থতা প্রতিটি বাহিনীতেই কমবেশি রয়েছে। তবে বর্তমান চ্যালেঞ্জ বিষয়ে জানতে চাইলে মহাপরিচালক বলেন, ‘পৃথিবী প্রযুক্তিজ্ঞানে এগিয়ে যাচ্ছে। তার সঙ্গে বাংলাদেশও প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে যাচ্ছে, যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে।

তার সঙ্গে তাল মিলিয়ে বিজিবিকে সময় উপযোগী বাহিনীতে পরিনত করে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন নতুন নতুন রিক্রুটমেন্ট এবং বিজিবির প্রত্যেক সদস্যের প্রশিক্ষণ ও অনুশীলন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা