জাতীয়

দেশেই পরিবহণ ও যুদ্ধবিমান তৈরি হবে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশেই একদিন পরিবহণ ও যুদ্ধবিমান তৈরি হবে। যশোরের বিমানবাহিনী একাডেমিতে শনিবার (২০ ডিসেম্বর) সকালে রাষ্ট্রপতি কুচকাওয়াজে ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি। এ সময় দেশপ্রেম, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে বিমানবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা নবীন কর্মকর্তা হতে যাচ্ছেন, অর্থাৎ প্রশিক্ষণ শেষ করে দায়িত্ব নিতে যাচ্ছেন, সেই দায়িত্ববোধ ও দেশপ্রেম থাকতে হবে। আর সেইসঙ্গে আত্মবিশ্বাস থাকতে হবে।’

বিমানবাহিনীর নতুন কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনা, বক্তব্য বা কথাগুলো মনে রাখতে পারলে আমি মনে করি, নিজেদের সততা ও নিষ্ঠার সঙ্গে জীবনে প্রতিষ্ঠিত করতে পারবে এবং দেশকেও অনেক কিছু দেওয়ার সুযোগ পাবে। আমি তোমাদের সবাইকে অভিনন্দন জানাই।’

শেখ হাসিনা বলেন, ‘করোনাভাইরাসের কারণে এখন আমরা হয়তো ততটা অর্থ ব্যয় করতে পারছি না। তবে আমাদের পরিকল্পনা আছে আমাদের বিমানবাহিনীকে আরো যুগোপযোগী করে গড়ে তোলার। লালমনিরহাটে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় চালু করছি। এই বিশ্ববিদ্যালয়ে বিমান চলাচল, বিমান নির্মাণ নিয়ে গবেষণা হবে, চর্চা হবে। যার মাধ্যমে আমি আশা করি, হয়তো একদিন এই দেশেই পরিবহণ, যুদ্ধবিমান ও হেলিকপ্টার তৈরি হবে। মহাকাশে বিজ্ঞান চর্চা করা। হয়তো একদিন আমরা মহাকাশে পৌছেও যেতে পারি। সেই প্রচেষ্টাও আমাদের থাকবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করছি। আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করছি। যদিও আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, জন্মশতবার্ষিকী আমরা ব্যাপকভাবে করব। করোনার কারণে সেভাবে পারিনি। ভার্চুয়ালি এবং ডিজিটাল পদ্ধতিতে স্বাস্থ্যবিধি মেনে যতটুকু করার ততটুকু করেছি। ২০২১ সালে আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করব। জাতির পিতার জন্মশতবার্ষিকী আর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আমরা একইভাবে উদযাপন করব।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা