পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম
জাতীয়

এ বছর সীমান্তে হত্যা কম

সান নিউজ ডেস্ক: অন্য বছরের তুলানায় এ বছর সীমান্ত হত্যা কম। সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে দুই দেশ। এ নিয়ে সম্প্রতি এক বৈঠকে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একমত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

আরও পড়ুন: কঙ্গোয় ভয়াবহ বন্যা, নিহত ১৬৯

সীমান্তে সচেতনতা বাড়ানোর ওপর তিনি জোর দেন। তবে এ বছর কতজন বাংলাদেশি সীমান্তে হত্যার শিকার হয়েছেন তা উল্লেখ করেননি পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শনিবার (১৭ ডিসেম্বর) লালমনিরহাট চার্চ অব গড উচ্চ বিদ্যালয়ের প্লটিনাম জুবিলি অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এর আগে বেলুন উড়িয়ে ও কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।

লালমনিরহাট সীমান্টে বিভিন্ন সময়ে হত্যাকান্ডের শিকার ছয় বাংলাদেশির মরদেহ ভারতের বিভিন্ন হিমাগারে পড়ে রয়েছে। নিহতদের লাশ কবে নাগাদ দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘এ ব্যাপারে আমার কাছে নিশ্চিত কোনো তথ্য নেই।’

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে আসার ও বিয়ের অনুভূতি দুটোই অসাধারণ"

বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা ও পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক সালেহ বিন সামস, জেলা পরিষষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান ও পৌর মেয়র রেজাউল করিম স্বপনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে এক বর্নাঢ্য র‌্যালি শহরের মিশন মোড় এলাকা ঘুরে প্রতিষ্ঠানে এসে শেষ হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা