জাতীয়

মিলছে না সূর্যের দেখা

নিজস্ব প্রতিবেদক : আবহাওয়া অধিদফতরের মতে অন্যান্য বছরেরর তুলনায় শীতের শুরুটা এবার বেশ আগে ভাগেই হচ্ছে। বাংলা দিনপঞ্জিকা অনুযায়ী, এখনও অগ্রহায়ণ মাস চলছে। এরই মধ্যে হিমেল হাওয়া ও মধ্যরাতে ঠান্ডা জেঁকে বসেছে।

সূর্যের দেখা কখনও মিলছে ভর দুপুরে আবার কোথাও মিলছে না। ঘন কুয়াশার চাঁদরে ঢেকে থাকছে চারপাশ।

শুক্রবার (১১ ডিসেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শুক্রবার দেশের নদী অববাহিকায় দুপুর ১টা পর্যন্ত মাঝারি থেকে হালকা কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৩০০ মিটার আবার কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে।

এসব এলাকার নৌযানকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনও সংকেত দেখাতে হবে না। পূর্বাভাসে বলা হয়েছে, ভোর ৫টা থেকে পরবর্তী ৮ ঘণ্টার মধ্যে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে হালকা ধরনের কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৩০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে।

ঢাকাতেও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া বেলা দুপুর হতে চললেও সূর্যের দেখা নেই ঢাকায়। রয়েছে কুয়াশা ও হিমেল হাওয়া।

সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে।

উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

ঢাকায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা