জাতীয়

ভ্যাকসিন আবিষ্কারে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভ্যাকসিন আবিষ্কারের ফলে পৃথিবীতে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, ‘এখন আমাদের দেশের মানুষের গড় আয়ু ৭৩ বছর। এটা স্বাধীনতার আগে ৫০ এর নিচে ছিল।’

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ কলেজ অফ ফিজিসিয়ান্স অ্যান্ড সার্জনস্ (বিসিপিএস)-এর মিলনায়তনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আপনারা জানেন ভ্যাকসিন স্বাস্থ্য খাতের একটি অনন্য চিকিৎসা ব্যবস্থা। ভ্যাকসিন নিলে আমাদের স্বাস্থ্যের ওপর চাপ কমে, শিশুদের অসুখ-বিসুখ কম হয়। এতে করে একটি দেশ ও পরিবারের স্বাস্থ্যসেবা গ্রহণ অর্থনৈতিকভাবে অনেকটা সাশ্রয় হয়।’

জাহিদ মালেক আরও বলেন, ‘শিশুরাই দেশের ভবিষ্যৎ, আগামী দিনে তারাই বাংলাদেশকে পরিচালিত করবে। কাজেই শিশুদের প্রতি আমাদের যত্নশীল হওয়া প্রয়োজন। এই ভ্যাকসিনের মাধ্যমে শিশুদের ও মায়েদের মৃত্যু ঝুঁকি আমরা কমাতে পারি। বাংলাদেশেও ভ্যাকসিনের কার্যক্রম অভূতপূর্ব সফলতা অর্জন করেছে। আমরা দেশের প্রায় ৯০ ভাগ শিশুদের ভ্যাকসিন দিতে সক্ষম হয়েছি। এ সফলতার কারণে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর ভ্যাকসিন হিরো খেতাব পেয়েছেন।’

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নান, বিসিপিএস-এর প্রেসিডেন্ট অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ, স্বাস্থ্য অধিদফতরের এমএনসিঅ্যান্ডএএইচ অপারেশনাল প্ল্যানের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক, স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) প্রোগ্রাম ম্যানেজার ডা. মওলা বকস চৌধুরী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ভুপিন্দর কর ও ইউনিসেফের প্রতিনিধি তোমো হোজোমি বক্তব্য দেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

মুন্সীগঞ্জে শিশু পার্কের কাজ পরিদর্শনে এমপি রতন

মুন্সীগঞ্জ পৌরসভার নির্মাণাধীন আধুনিক ‘পৌর শিশু পার্ক’-এর কাজের অ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা