জাতীয়

নুরকে গাড়িচাপা দেয়ার চেষ্টা, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : প্রাইভেটকার চাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ এনে রাজধানীর হাতিরঝিল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর। বুধবার (৯ ডিসেম্বর) দিনগত রাত ১১টার দিকে মালিবাগ এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ সূত্রে জানা যায়।

অভিযোগে বলা হয়, রাত ১১টার দিকে তার বাড্ডার বাসায় ফেরার পথে মালিবাগ ফ্লাইওভার থেকে নামার সময় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ- ৩১-৬৫০৮) তাদের অনুসরণ করে তাড়া করে। পরপর দুইবার প্রাইভেটকারটি নুরদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু মোটরসাইকেল চালক আমিনুল ইসলাম (২৪) কৌশলে প্রাইভেটকারের ধাক্কা এড়িয়ে যাওয়ায় উক্ত প্রাইভেটকারটি হাতিরঝিল থানাধীন ডি.আই.টি রোড আবুল হোটেল এর সামনে একটি বাসকে সজোরে ধাক্কা দেয়। বাসের সাথে ধাক্কা দেওয়ার পরে প্রাইভেটকারটির চালক গাড়িটিকে কিছুটা পিছনের দিকে নিয়ে পুনরায় নুরদের মোটরসাইকেলকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে। তবে ততক্ষণে স্থানীয় জনসাধারণ এগিয়ে আসলে প্রাইভেটকারটি ইউটার্ন নিয়ে চলে যায়।

হত্যার উদ্দেশে এমনটা করা হয়েছে দাবি করে নুরুল হক নুর বলেন, গাড়িচাপা দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে ঘটনাটি ঘটিয়েছে বলে আমার বিশ্বাস। অতএব উপরোক্ত ঘটনার বিষয়ে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি আমার নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা