জাতীয়

১০ মাসে ১৩ লাখ বিদেশফেরত যাত্রীর স্ক্রিনিং

সান নিউজ ডেস্ক : করোনার সংক্রমণ রোধে চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে দেশের বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্র বন্দর ও রেল স্টেশন দিয়ে আগত বিদেশফেরত যাত্রীদের হেলথ স্ক্রিনিং করা হচ্ছে।

গত ১০ মাসে দেশের বিভিন্ন বিমান/সমুদ্র/স্থল বন্দর ও রেল স্টেশন দিয়ে আগত সর্বমোট ১৩ লাখ ১০ হাজার ৪২ জন বিদেশফেরত যাত্রীর স্ক্রিনিং সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ লাখ ৩১ হাজার ৮৩৬ জন, স্থলবন্দরে ৪ লাখ ১৬ হাজার ৮৮২ জন এবং সমুদ্র বন্দরে ৫৪ হাজার ২৯২ জন যাত্রীর স্ক্রিনিং সম্পন্ন হয়।

এছাড়া ক্যান্টনমেন্ট রেল স্টেশনে এখন পর্যন্ত ৭ হাজার ২৯ জনের স্ক্রিনিং করা হয়। বর্তমানে আন্তঃদেশীয় রেল যোগাযোগ বন্ধ থাকায় ক্যান্টনমেন্ট রেল স্টেশনে স্ক্রিনিং কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩৯৭ জনের স্ক্রিনিং করা হয়। তাদের মধ্যে আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ হাজার ৮৫৫ জন, স্থল বন্দরে ৩২৪ জন এবং সমুদ্র বন্দরে ২১৮ জন যাত্রীর স্ক্রিনিং করা হয়। সূত্র : জাগো নিউজ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক

মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবককে আটক ক...

প্রবাসীদের ব্যাংকিং সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

প্রবাসীদের জন্য ব্যাংকিং কার্যক্রম আরও সহজ করতে নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

এআই দিয়ে সৌরভের বায়োপিকের পোস্টার তৈরি, যা বললেন রাজকুমার

ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিক ‘দাদা: দ্য সৌরভ গাঙ...

নানা পাটেকরের মৃত্যু ঘিরে রহস্যের সন্ধানে পুলিশ

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে গোয়া পু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা