জাতীয়

কুষ্টিয়া বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর : আটক ৪

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তা মোড়ে নির্মাণাধীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় ৪ জনকে আটক করা হয়ছে। তারা ভাস্কর্য ভাঙা বা অবমাননার সঙ্গে প্রাথমিকভাবে জড়িত বলে জানা গেছে।

রোববার (৬ ডিসেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। এরপরই যাচাই-বাছাই করে সন্দেহভাজন ঐ ৪ জনকে আটক করা হয়েছে। আটক ৪ জন হলেন- আবু বকর, নাহিদ, আলামিন ও ইউসুফ। তারা সবাই ইবনে মাদ্রাসার ছাত্র। কুষ্টিয়া শহরের একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করবে, তাদের কঠোরভাবে দমন করা হবে। এজন র‌্যাব, পুলিশসহ সরকারের বিভিন্ন সংস্থা কাজ শুরু করেছে। যারা এ ধরনের কাজ করছে বা উসনকানি দিচ্ছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এদিকে, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, এ ঘটনায় রোববার (৬ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, শুক্রবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে দুর্বৃত্তরা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা