জাতীয়

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর একটি বিচ্ছিন্ন ঘটনা

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাঙচুরের ঘটনা প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, “একটা ঘটনা যেহেতু ঘটেছে সেহেতু এটাকে আমি বিচ্ছিন্ন ঘটনাই বলব। এখানে তো সমগ্র মানুষ অংশগ্রহণ করে নাই। পুরো জাতির সেন্টিমেন্ট তো আপনারা দেখছেন, আমি দেখছি। গোটা জাতির সেন্টিমেন্ট হলো বঙ্গবন্ধুর মর্যাদা রক্ষা করা, তাকে স্মরণে রাখা।”

রোববার (৬ ডিসেম্বর) বেলা ১২টায় মন্ত্রণালয়ের নিজ কক্ষে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান এর সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।এটি কি আসলেই বিচ্ছিন্ন ঘটনা নাকি গত কয়েকদিনের প্রেক্ষাপটে ভাস্কর্য ভাঙচুর, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা এবং মানুষের ভাগ্যের উন্নতির জন্য তিনি সবসময় লড়াই সংগ্রাম আন্দোলন করেছেন।

বঙ্গবন্ধুর দর্শন প্রধানমন্ত্রী বাস্তবায়ন করছেন বলে বাংলাদেশ আজ হতদরিদ্র দেশ নয়। আমাদের দেশের ৮০ ভাগ মানুষ দারিদ্র ছিল। মানুষ বলতো ‘মাগো সারাদিন কিছু খাইনি আল্লাহর ওয়াস্তে চারটা ভাত দাও’ আমি শুনতে শুনতে বড় হয়েছি।

মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশের মানুষ খেয়েপড়ে ভালো আছে। সেটা বঙ্গবন্ধুর অবদানের কারণে, তার দর্শনের কারণে, বঙ্গবন্ধুর ত্যাগের কারণে। এখন আমরা যদি তার সম্মান রক্ষা না করতে পারি তাহলে সেটা খুবই দুঃখজনক। বঙ্গবন্ধুকে অপমান করলে তার কিছু হবে না। কিন্তু আমাদের দুর্ভাগ্য।

বঙ্গবন্ধুকে হত্যার কারণে বঙ্গবন্ধু ক্ষতিগ্রস্ত হননি, ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা। বঙ্গবন্ধু বেঁচে থাকলে এবং তার নেতৃত্বে বাংলাদেশ ২০০০ সালেই উন্নত রাষ্ট্র পরিণত হতো। ফলে বঙ্গবন্ধু ক্ষতিগ্রস্ত হননি। ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা।’

হেফাজতকে আওয়ামী লীগই আজকের এই অবস্থানে নিয়ে এসেছে সে বিষয়ে জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, বিভিন্নভাবে কথা বলা যাবে। কে কোন দল করে না করে তার চেয়ে বড় পরিচয় সবাই বাংলাদেশের নাগরিক। সকল নাগরিককে সরকার যথাযথ মর্যাদা দেয়ার চেষ্টা করে। এই দর্শন বঙ্গবন্ধুর দর্শন।

অকারণে এটাকে কেউ অপব্যবহার করলে আমার মনে হয় আওয়ামী লীগের তার দর্শন থেকে সরে যাওয়া ঠিক হবে না। তিনি আরও বলেন, এরকম ভাস্কর্য তো তুর্কি মুসলিম দেশ হওয়া সত্ত্বেও তাদের আছে, সৌদি আরব, আরব আমিরাতে তাদের হিস্ট্রিকাল ভাস্কর্য আছে। সেগুলো সম্পর্কে আমি মন্তব্য করতে চাইনা।

যেহেতু একটা বিচ্ছিন্ন জায়গায় কিছু সংখ্যক লোক বা ব্যক্তি বিশেষ ঘটনা ঘটায় সেটাকে বিচ্ছিন্ন ঘটনাই বলে। এখন বিচ্ছিন্ন ঘটনার ডেফিনেশন তো অবশ্যই বোঝাতে পেরেছি। আমি মনে করি বঙ্গবন্ধুকে গোটা জাতি সম্মান করে। তার সম্মানের বিষয়ে পুরো জাতিই ঐক্যবদ্ধ।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা