জাতীয়

হাজী সেলিমের দখলে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের পুরানো ঢাকার সোয়ারীঘাট এলাকায় বুড়িগঙ্গা নদী তীরের জায়গা দখল করে অবৈধ স্থাপণা নির্মাণ করে দীর্ঘদিন যাবত ব্যবসা পরিচালনা করে আসছে, সে সব স্থাপণা অপসারণ শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

রোববার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সে এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) উচ্ছেদ অভিযান চালায়। এ রিপোর্ট লেখার সময় দুপুর ১টা পর্যন্ত হাজী সেলিমের ‘চাঁন সরদার কোল্ড স্টোর ‘ ও ‘চাঁন সরদার ক্রোকারিজ মার্কেট’র অংশ বিশেষ ভেঙে ফেলা হয়েছে।

এছাড়া নদীর জায়গা দখল করে গড়ে তোলা ‘মদিনা পানির ট্যাংকের শোরুমটিও ভেঙে ফেলা হয়েছে। ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক (বন্দর) গুলজার আলী বলেন, সকাল সাড়ে ১০টায় অভিযান শুরুর পর হাজী সেলিমের দুটি স্থাপনার অংশ বিশেষ ভাঙা হয়েছে। আরও একটি স্থাপনা ভাঙা হবে।

ঢাকার চারপাশের নদ–নদীর তীরে পুনর্দখল ঠেকাতে বিরতি দিয়ে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। এরই অংশ হিসেবে গত ২২ ও ২৩ নভেম্বর বাবুবাজার এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। বিআইডব্লিউটিএর ঘোষণা অনুযায়ী, রোববার ৬ ডিসেম্বর এবং সোমবার ৭ ডিসেম্বর পুরান ঢাকার চকবাজার ও লালবাগ থানাধীন ইমামগঞ্জ থেকে লোহারপুল পর্যন্ত বুড়িগঙ্গা নদীর তীরভূমির সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা