জাতীয়

‘সব এলাকায় একই রকম হোল্ডিং ট্যাক্স হওয়া ঠিক নয়’

নিজস্ব প্রতিবেদক : সব বাণিজ্যিক ও আবাসিক এলাকায় একই ধরনের ইউটিলিটি বিল হওয়া ঠিক নয় মন্তব্য করে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, এ বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিতে হবে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়নের বিষয়ে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-রিহ্যাব এবং বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশন-বিএলডিএ প্রতিনিধিদের সঙ্গে সভার শুরুতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সব বাণিজ্যিক ও আবাসিক এলাকায় একই রকম হোল্ডিং ট্যাক্স হওয়া ঠিক না। সব এলাকায় একই রকম ইউটিলিটি চার্জ হওয়া উচিত না। গুলশানে বসবাস করলে আপনি কিছু বেশি সুবিধা ভোগ পাচ্ছেন, আপনি অ্যাফর্ডেবল পারসন। গুলশানের ট্যাক্স রেট, পানির দাম, বিদ্যুতের দাম, যাত্রাবাড়ীর দামের সমান কেন হবে?

ড্যাপ কবে নাগাদ বাস্তবায়ন হবে- এক প্রশ্নে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ড্যাপের মেয়াদকাল ২০৩৫ সাল। এখন ফেজ বাই ফেজ কাজ হবে। আমি ড্যাপের আহ্বায়ক হওয়ার পর থেকে মূল কাজটা করছি। সেটা হচ্ছে- আমাদের যারা স্টেকহোল্ডার আছেন এবং যারা অবদান রাখবেন উনাদের সাথে পর্যায়ক্রমে মিটিং করছি। মিটিং করার পরে আমরা মূল কাজে যেতে পারব।

মন্ত্রী বলেন, আপনি যদি অ্যাফর্ডেবল পারসন হন, ক্রেডিবল পারসন হন, তাহলে জাতির জন্য যে আপনার অবদান আছে সেটা রাখছেন? ভিন্ন ভিন্ন হার না হওয়াটাই বৈষম্য। যে এলাকায় বেশি হওয়া দরকার সেখানে বেশি হবে। আমি পৃথিবীর বিভিন্ন সিটির তথ্য নিয়েছি, সব জায়গায় এক রকম রেট না। লন্ডনে প্রতিদিন এক-দুই মিলিয়ন লোক সকাল বেলায় ঢুকে, বিকেল হলে চলে যায়। কারণ তারা সেখানে অ্যাফর্ড করতে পারে না। কলকাতায় ট্রেন স্টেশনগুলোয় লাখ লাখ লোক ঢুকছে বিকেল হলে চলে যায়। এই প্রস্তাবের কেউ কেউ বিরোধিতা করলে আলোচনা হোক। দু’একটা গালমন্দ শুনতেও হয়, তাহলে শুনে এ বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিতে হবে যে, ট্যাক্সের রেট ও ইউটিলিটির প্রাইজ কেন এক হবে?

মন্ত্রী বলেন, আমরা একটা নীতি-নির্ধারণী সিদ্ধান্ত নিচ্ছি যে, কোথায় কয়তলা বিল্ডিং হলে ঢাকার মানুষের বসবাসের জন্য উপযোগী হবে। কোথাও ৫০তলা হবে, আবার দেখা যায়, জনসংখ্যার ঘনত্ব বেড়ে গেছে তখন সেখান থেকে অফলোডও করতে হবে। অফলোডের জন্য কিছু রেগুলেটরি ইনোভেটিভ আইডিয়া নিয়ে কাজ করবো।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমেদ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, রাজউকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল হকসহ কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশনের (বিএলডিএ) সভাপতি আহমেদ আকবর সোবহান, রুপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন, বিএলডিএ’র সিনিয়র সহ-সভাপতি ও আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এমএম এনামুল হক, বিএলডিএ’র কোষাধ্যক্ষ ও ইউনাইটেড গ্রুপের উপদেষ্টা আবুল কালাম আজাদ, রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার সোহেল রানাসহ কর্মকর্তারা সভায় অংশ নেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নাট্যজন আতাউর রহমান আর নেই

দশ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১১ মে) দিবাগত রাতে মারা গেছেন নাট্যব্যক...

বিএনপি’র রবীন্দ্রনাথ 

এবার রবীন্দ্র-জয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক...

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বের হতে হবে

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মস...

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহ...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

কারিনাকে লিভার ডোনেট করবেন তার ভাই

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার...

ইরান যুদ্ধ শেষ করতে চীনের সহায়তার প্রয়োজন নেই: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে চীনের সাহায্যের প্রয়োজ...

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

ইরানে গোপনে হামলা চালায় সৌদি আরব

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ চলার স...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা