জাতীয়

গোল্ডেন মনিরের জমজম টাওয়ার ভাঙছে রাজউক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা এলাকার বহুতল বাণিজ্যিক ভবন জমজম টাওয়ারের নকশাবহির্ভূত অংশ ভেঙে ফেলা হচ্ছে।

রোববার (৬ ডিসেম্বর) দুপুর ১২টার পর থেকে এ অভিযান শুরু করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বহুতল এ বাণিজ্যিক ভবনটির মালিক মনির হোসেন ওরফে ‘গোল্ডেন মনির’ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৪ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম ওরপে সোনা শফিক।

গোয়েন্দা সংস্থার দেয়া তথ্যের ভিত্তিতে মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টে মনিরের বাসায় গত ২০ নভেম্বর রাতে অভিযানে যায় র‌্যাব। রাতভর অভিযান চালানোর পর বিপুল অর্থ, অস্ত্র ও মদসহ তাকে গ্রেফতার করে।

সরেজমিনে দেখা গেছে, জমজম টাওয়ারের দক্ষিণ অংশে উত্তরা-সোনারগাঁ জনপথের একাংশ দখল করে তৈরি করা ভবনের অতিরিক্ত অংশ ও সৌন্দর্য মণ্ডিত বিভিন্ন নকশা ও স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে।

এ রিপোর্ট লেখার সময় দুপুর ২টার পরও রাজউকের নকশার বাইরে তৈরি এসব স্থাপনা ভাঙার কাজ চলছিল। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার।

তিনি জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার দুপুর ১২টার পর থেকে জমজম টাওয়ারে রাজউকের ম্যাপ যাচাই-বাছাই করে অবৈধ অংশ ভাঙা শুরু হয়। নকশাবহির্ভূত অংশটুকু ভাঙার পর অভিযান সমাপ্ত হবে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা