জাতীয়

আনিসুল হক স্বপ্ন দেখে স্বপ্ন বাস্তবায়ন করতেন : ডিএনসিসি মেয়র

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) বিকেল ৩টায় নগর ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অসুস্থ থাকায় দোয়া ও মিলাদ মাহফিলে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম ভার্চুয়ালি যোগদান করেন।

মিলাদ মাহফিলের আগে আতিকুল ইসলাম বলেন, ‘আমি হারিয়েছি একজন সহকর্মীকে, আমি হারিয়েছি একজন মানুষকে, যে মানুষ স্বপ্ন দেখে স্বপ্ন বাস্তবায়ন করে। নগরবাসী হারিয়েছে একজন মানুষকে, যিনি কথায় নয় কাজে বিশ্বাসী। তার স্বপ্নগুলো একেক করে বাস্তবায়ন করছি।’

তিনি আরও বলেন, 'আনিস ভাই বেশকিছু চ্যালেঞ্জিং কাজে হাত দিয়েছিলেন। যেগুলো উনি সমাপ্ত করতে পারেননি। আমি, কাউন্সিলর এবং সিটি করপোরেশনের সবাই মিলে চাচ্ছি কাজগুলো যথা শিগগিরই সমাপ্ত করার জন্য। তার একটি প্রজেক্ট ছিল ইউটার্ন। এটি এই ডিসেম্বরে শেষ হবে। এমন আরও অনেক প্রজেক্ট রয়েছে। আমি শুধু এইটুকু বলবো আনিস ভাই যেটা করেছেন, সেটা উনার নিজের জন্য চিন্তা করে করেননি, বরং করেছেন নগরবাসীর জন্য। প্রধানমন্ত্রী উনাকে নগরের দায়িত্ব দিয়েছিলেন এবং উনি যতদিন বেঁচে ছিলেন, নগর নিয়েই চিন্তা করেছেন। উনার চিন্তাই ছিল নগর, নগর, নগর। নিজের শরীরের জন্যও উনি চিন্তা করেননি। এটি একটি বিরাট গুরু দায়িত্ব যেটি আনিস ভাই নিয়েছেন। এরপর আমার কাছে দায়িত্বটা পড়েছে।’

ডিএনসিসি মেয়র বলেন, ‘আনিস ভাই সিটি করপোরেশনকে যেই জায়গায় নিয়ে গেছেন- মানুষের হৃদয়ে, সেই জায়গায় কাজ করা অত্যন্ত দুরূহ ব্যাপার। তবুও রাব্বুল আল আমিনের কাছে দোয়া করি, আমি, আমার সব কাউন্সিলর ও সিটি করপোরেশনের সবাই মিলে যেন আনিস ভাইয়ের অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করতে পারি।

দোয়া ও মিলাদ মাহফিলে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা বক্তব্য রাখেন। এর আগে সকাল সাড়ে ১০টায় ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের পক্ষ থেকে বনানী কবরস্থানে মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা