জাতীয়

পল্লী সঞ্চয় ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম খান

নিজস্বপ্রতিবেদক : পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সাময়িক নিয়োগ পেয়েছেন মো. নজরুল ইসলাম খান। সোমবার (৩০ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. জেহাদ উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পল্লী সঞ্চয় ব্যাংক আইন, ২০১৪ এর ধারা ১২(২) অনুযায়ী পল্লী সঞ্চয় ব্যাংক এর পরিচালনা পর্ষদে নিয়মিত চেয়ারম্যান নিয়োগ না দেয়া পর্যন্ত বর্তমান পরিচালনা পর্ষদের পরিচালক মো. নজরুল ইসলাম খান, সাবেক সচিবকে উক্ত ব্যাংকের পরিচালনা পর্ষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সাময়িকভাবে নিয়োগ দেয়া হলো।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করতে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা