জাতীয়

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নতুন সভাপতি নোমানী, সম্পাদক মসিউর

নিজস্ব প্রতিবেদক : আগামী এক বছরের জন্য পেশাজীবি সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশ সংবাদ সংস্থার মুরসালীন নোমানী এবং সাধারণ সম্পাদক সমকালের মসিউর রহমান খান।

বিভিন্ন গণমাধ্যমে কর্মরত রিপোর্টারদের সংগঠনটির কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২০ সোমবার (৩০ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলে।

দিনব্যাপী ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় এক বছর মেয়াদি এই কমিটির নির্বাচনের ফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

সভাপতি পদে মুরসালিন নোমানী ৫২৬ ভোট পেয়ে নির্বাচিত, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহনেওয়াজ দুলাল পেয়েছেন ৪৪৭ ভোট। সহ-সভাপতি পদে ওসমান গণি বাবুল ৫৫৩ ভোট পেয়ে নির্বাচিত, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল কবীর পেয়েছেন ৪৮৬ ভোট। সাধারণ সম্পাদক পদে মসিউর রহমান ৬৯২ ভোট পেয়ে নির্বাচিত, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তোফাজ্জল হোসেন পেয়েছেন ৪২৬ ভোট। যুগ্ম সম্পাদক পদে আরাফাত দাড়িয়া ৩২৬ ভোট পেয়ে নির্বাচিত, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক খান পেয়েছেন ২২০ ভোট। অর্থ সম্পাদক পদে শাহ আলম নুর ৭৫৩ ভোট পেয়ে নির্বাচিত, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্যামল কান্তি নাগ পেয়েছেন ৫১৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল ৭৭০ ভোট পেয়ে নির্বাচিত, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আল কাফি পেয়েছেন ২৯৬ ভোট।

দপ্তর সম্পাদক পদে মোঃ জাফর ইকবাল ৬৫০ ভোট পেয়ে নির্বাচিত, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জান্নাতুল ফেরদৌস পান্না পেয়েছেন ৬৪৬ ভোট। নারী বিষয়ক সম্পাদক রীতা নাহার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে হালিম মোহাম্মদ ৬৪৬ ভোট পেয়ে নির্বাচিত, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল মোশারেফ পেয়েছেন ৫৫৯ ভোট। ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা ৭৯২ ভোট পেয়ে নির্বাচিত, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মজিবুর রহমান পেয়েছেন ৫২৯ ভোট। সাংস্কৃতিক সম্পাদক পদে মিজান চৌধুরী ৭৬০ ভোট পেয়ে নির্বাচিত, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শাহাবুদ্দিন মাহতাব পেয়েছেন ৪৪১ ভোট। আপ্যায়ন সম্পাদক পদে মোহাম্মদ নঈমুদ্দিন ৫৮৪ ভোট পেয়ে নির্বাচিত, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ আখতারুজ্জামান পেয়েছেন ৫৮৩ ভোট। কল্যাণ সম্পাদক পদে খালিদ সাইফুল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।

কার্যনির্বাহী সদস্য (১) এম এম জসিম ৭৯২ ভোট, (২) রহমান আজিজ ৭৩০ ভোট, (৩) রুমানা জামান ৭১৩ ভোট, (৪) মোঃ মাহবুবুর রহমান ৬৯০ ভোট, (৫) রফিক রাফি ৬৬৬ ভোট, (৬) নার্গিস জুঁই ৬০৮ ভোট, (৭) জাহাঙ্গীর কিরণ ৫৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা