জাতীয়

পৌর নির্বাচনে বিএনপির ফরম বিতরণ শুরু মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীদের কাছে দলীয় ফরম বিতরণ ও গ্রহণ শুরু হবে মঙ্গলবার (২৪ নভেম্বর)। সোমবার (২৩ নভেম্বর) দলটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার ২৪ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় অথবা সংশ্লিষ্ট জেলা বিএনপি কার্যালয় থেকে কেন্দ্র কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে। এরপর বিগত ১৮ সেপ্টেম্বর বিএনপি কর্তৃক জারিকৃত নির্দেশনা এবং ২৩ নভেম্বর কেন্দ্রীয় দপ্তর থেকে প্রেরিত পত্রের শর্তানুযায়ী শুধুমাত্র বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জমা দিতে হবে।

এক্ষেত্রে কেন্দ্র থেকে সরবরাহকৃত বিএনপির মনোনয়নের আবেদন ফরম ব্যতীত অন্য কোনো আবেদন ফরম গ্রহণযোগ্য হবে না।

নির্বাচন কমিশন কর্তৃক প্রথম পর্যায়ে ঘোষিত তফসিল অনুযায়ী যেসব পৌরসভার জন্য ফরম গ্রহণ করা যাবে সেগুলো-

পঞ্চগড় জেলার পঞ্চগড় পৌরসভা। পটুয়াখালীর কুয়াকাটা, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ, বরিশালের উজিরপুর ও বাকেরগঞ্জ, দিনাজপুরের ফুলবাড়ী, রংপুরের বদরগঞ্জ, ময়মনসিংহের গফরগাঁও, কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম, নেত্রকোনা জেলার মদন, রাজশাহীর পুঠিয়া ও কাটাখালী, মানিকগঞ্জের মানিকগঞ্জ, ঢাকার ধামরাই, সিরাজগঞ্জের শাহজাদপুর, গাজীপুরের শ্রীপুর, পাবনার চাটমোহর, সুনামগঞ্জের দিরাই, কুষ্টিয়ার খোকসা, মৌলভীবাজারের বড়লেখা, চুয়াডাঙ্গার চুয়াডাঙ্গা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, খুলনার চালনা, চট্টগ্রামের সীতাকুণ্ড ও বরগুনা জেলার বেতাগী পৌরসভা।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

হলিউড ওয়াক অব ফেমে গিয়ে আপ্লুত সাফা কবির

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত বিখ্যাত ‘হলিউড ওয়াক অব ফেম&rsquo...

মন্ত্রিসভায় স্বস্তি, রদবদলের গুঞ্জনে শঙ্কা

সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তনের প্রত্যাশা থাকলেও সর্বশেষ রদবদলে বহুল...

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু

শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নবনির্বা...

বিদেশি বিয়ের আড়ালে নারী পাচারের ফাঁদ, সতর্কতার তাগিদ

বিদেশে বিয়ে, উন্নত জীবন ও আর্থিক নিরাপত্তার স্বপ্ন অনেক পরিবারের কাছে নতুন সম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা