জাতীয়

চার বছরের মধ্যে ঢাকার বৈদ্যুতিক তার ভূগর্ভস্থ করা হবে

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘ঢাকা শহরের বৈদ্যুতিক তার আগামী চার বছরের মধ্যে ভূগর্ভস্থ করা হবে। ধানমন্ডি এলাকায় তার ভূগর্ভস্থ করার কাজ চলমান রয়েছে। স্মার্ট গ্রিড, স্মার্ট মিটারসহ আধুনিক প্রযুক্তি বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাপনায় সংযুক্ত করে এই খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও দৃঢ় করা হবে।’

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (বিইউপি) আয়োজিত বিইউপি ক্যাম্পাসে পাঁচ কিলোওয়াট ভার্টিক্যাল উইন্ড টারবাইন স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, ‘সরকার নবায়নযোগ্য জ্বালানির প্রসারে নানাভাবে প্রণোদনা দিচ্ছে। বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য দেশের নয়টি স্থানে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত উইন্ড ম্যাপিং করা হয়েছে।

বায়ুর বেগ ৫ দশমিক ৭৫ মিটার/সেকেন্ড থেকে ৬ দশমিক ২৫ মিটার/সেকেন্ড বিবেচনায় ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ বায়ু থেকে পাওয়া যেতে পারে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) বর্জ্য হতে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রকল্প হাতে নেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নবায়নযোগ্য জ্বালানি থেকে বর্তমানে ৬৫০ দশমিক ৩২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যার মধ্যে সোলার ৪১৬ দশমিক ৩৯, বায়ু ২ দশমিক ৯ ও জল বিদ্যুৎ ২৩০ মেগাওয়াট।’ এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘২০৫০ সালের মধ্যে বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানিতে লক্ষ্যণীয় সাফল্য দেখাবে।’

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ইঞ্জিনিয়ার ও ব্যবস্থাপনায় কর্মসংস্থানের সুযোগ বাড়ছে এবং বাড়বে। বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল গবেষণার জন্য প্রকল্পভিত্তিক অর্থায়ন করে থাকে। বিইউপি ক্যাম্পাসে পাঁচ কিলোওয়াট ভার্টিক্যাল উইন্ড টারবাইন স্থাপন বা এ ধরনের উদ্ভাবনমূলক প্রকল্প বাস্তবায়নে জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের সহযোগিতা চাওয়া যেতে পারে।’

এ সময় অন্যান্যের মধ্যে বিইউপি’র ভাইস চ্যান্সেলর (ভিসি) মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান বক্তব্য রাখেন।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা