জাতীয়

দরিদ্ররা ১০ টাকা কেজি চাল খেতে পারছে : খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের চিন্তা না করে দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ সরকারের আমলে কৃষক কম দামে সারসহ কৃষি উপকরণ পাচ্ছে। দরিদ্ররা ১০ টাকা কেজি চাল খেতে পারছে। করোনাকালেও দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন করে তিনি বুঝিয়ে দিয়েছেন কেবলমাত্র আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন করতে পারে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নওগাঁর পোরশায় উপজেলা শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে ২০২০-২০২১ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগের আমলে দেশের যে উন্নয়ন হয়েছে পরবর্তী কোনো সরকার তেমন উন্নয়ন করতে পারেনি। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আশার পর দেশের জনগণের চাহিদা পূরণের জন্য যা কিছু করতে হয় তার সবই করেছেন প্রধানমন্ত্রী। তিনি শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাটের উন্নয়নসহ বাড়ি বাড়ি বিদ্যুৎ দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটোয়ারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, কৃষি কর্মকর্তা মাহফুজ আলম, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, পোরশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। প...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার...

সাটুরিয়ায় নকল লোগো ব্যবহারে আইসক্রিম কারখানাকে জরিমানা

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পণ্যের মোড়কে বিএসটিআইয়...

 চব্বিশের আন্দোলনে ঝালকাঠির রাস্তায় নেমেছিল হাজারো ছাত্র-জনতা

২০২৪ সালের কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন একপর্যায়ে গণঅভ্যুত্থ...

ডিসেম্বরেই ফুটবলকে বিদায় জানাচ্ছেন নেইমার! 

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র জানিয়েছেন, ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত স...

জামায়াত আমিরের হুঁশিয়ারি: জুলাইকে ভুলিয়ে দেয়ার অপচেষ্টা তছনছ করে দেয়া হবে

জুলাই আন্দোলনের স্মৃতি ও ইতিহাসকে আড়াল করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন সং...

বিআরটিএর দালালবিরোধী অভিযান, মিরপুরে ৫ জনের কারাদণ্ড

রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে দালালব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা