জাতীয়

ক্রীড়াঙ্গনকে নিয়েই ছিল বাদল রায়ের সব স্বপ্ন : তাপস

নিজস্ব প্রতিবেদক : ফুটবল ও ক্রীড়াঙ্গনকে সঠিক ঐতিহ্যের ধারায় ফিরিয়ে নিয়ে আসাই ছিল বাদল রায়ের স্বপ্ন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সোমবর ( ২৩ নভেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কিংবদন্তি ফুটবলার বাদল রায়ের মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ডিএসসিসি মেয়র এ কথা বলেন।

এভাবে বাদল রায়ের চলে যাওয়ার মাধ্যমে বাংলাদেশ ফুটবল অঙ্গনের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারিয়েছেন উল্লেখ করে ব্যারিস্টার শেখ তাপস বলেন, তিনি সেই সময়কার ফুটবলের যে ঐতিহ্য ছিল, সে ঐতিহ্যের ধারক ও বাহক ছিলেন। তার একটি স্বপ্ন ছিল যে, ফুটবল এবং ক্রীড়াঙ্গন সেই ঐতিহ্যে ফিরে যাবে।

তিনি বলেন, ‘আমাদের সকলেরই উচিত হবে ফুটবল ও ক্রীড়াঙ্গনকে ঐতিহ্যের ধারায় ফিরিয়ে নিতে বাদল রায়ের স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে যেন সম্মিলিতভাবে কাজ করি। তাহলেই ফুটবল আবার ঐতিহ্যের ও গর্বের ধারায় ফিরে আসবে।’

বাদল রায়ের আত্মার শান্তি কামনা করে ডিএসসিসি মেয়র বলেন, ফুটবল আবার অতীতের গৌরবের ধারায় ফিরে আসলে তার আত্মা শান্তি পাবে।

ডিএসসিসি মেয়রের সাথে এ সময় স্থানীয় কাউন্সিলর, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের শীর্ষস্থানীয় কর্মকর্তা, ডিএসসিসি সচিব আকরামুজ্জামান, সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা