ছবি: সংগৃহীত
জাতীয়

শেখ হাসিনার মামলায় রাজসাক্ষী মামুন ট্রাইব্যুনালে হাজির

সান নিউজ অনলাইন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বহুল আলোচিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় কবে ঘোষণা করা হবে, তা জানা যাবে আজ। এরই মধ্যে মামলার রাজসাক্ষী ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে কারাগার থেকে কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টার পর প্রিজনভ্যানে করে মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আনা হয়। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আজ মামলার রায়ের তারিখ নির্ধারণ করবেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

এই মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর মধ্যে মামুন নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষীতে পরিণত হয়েছেন।

রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আদালতপাড়ায় আগেভাগেই নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ও আশপাশে বিজিবি, ডিএমপি এবং এপিবিএনের সদস্যরা টহল দিচ্ছেন। সাঁজোয়া যানও মোতায়েন করা হয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে।

এর আগে গত ২৩ অক্টোবর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ও ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির সমাপনী বক্তব্যের মাধ্যমে মামলার কার্যক্রম শেষ হয়। ওই দিন ট্রাইব্যুনাল জানায়, রায়ের তারিখ ঘোষণা করা হবে আজ।

মামলার প্রসিকিউশন শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ শাস্তি চাইলেও রাজসাক্ষী মামুনের বিষয়ে সিদ্ধান্ত আদালতের ওপর ছেড়ে দিয়েছে। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা আসামিদের নির্দোষ দাবি করে খালাস প্রার্থনা করেছেন।

প্রসিকিউশন পক্ষের যুক্তিতর্কে একাত্তরের পর আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাস, ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত শেখ হাসিনার শাসনামলের নানা ঘটনাপ্রবাহ, এবং মানবাধিকার লঙ্ঘনের বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।

মামলাটিতে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে, যার আনুষ্ঠানিক অভিযোগপত্র ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার। এতে তথ্যসূত্র ২ হাজার ১৮ পৃষ্ঠা, দালিলিক প্রমাণাদি ৪ হাজার ৫ পৃষ্ঠা এবং নিহতদের তালিকা ২ হাজার ৭২৪ পৃষ্ঠার। মোট ৮১ জন সাক্ষীর মধ্যে ৫৪ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

এ মামলার কিছু গুরুত্বপূর্ণ সাক্ষীর মধ্যে রয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই-আগস্ট আন্দোলনের ওপর ভিত্তি করে ১৭টি ভিডিও প্রমাণ হিসেবেও আদালতে উপস্থাপন করা হয়।

মামলার তদন্ত সংস্থা গত ১২ মে প্রধান প্রসিকিউটরের কাছে প্রতিবেদন জমা দেয়। ২৮ কার্যদিবসে সাক্ষ্যগ্রহণ ও জেরার পুরো প্রক্রিয়া শেষ হয়। এক সাক্ষী বদরুদ্দীন উমর আদালতে হাজির হওয়ার আগেই মৃত্যুবরণ করায় তাঁর পূর্বে দেওয়া জবানবন্দি আদালতে গৃহীত হয়।

সবশেষে, আজকের রায় ঘোষণার তারিখ নির্ধারণ ঘিরে আদালতপাড়া ও রাজধানীজুড়ে দেখা দিয়েছে উত্তেজনা ও সতর্কতা। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, আদালতের আশপাশে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থান নেওয়া হয়েছে।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা