জাতীয়

প্রধান উপদেষ্টার কার্যালয়ের দেয়া চিঠি পেয়েছে নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক

২০২৬ এর ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দেয়া চিঠি পেয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে কমিশন সচিব আখতার আহমেদ এটি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (৬ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ইসিকে এ চিঠি দেয়া হয়। এতে উল্লিখিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

চিঠিতে বিগত পনের বছরে নাগরিকদের ভোট দিতে না পারার প্রেক্ষাপট তুলে ধরে আগামী নির্বাচনে ভোট উৎসবের মধ্যদিয়ে স্মরণীয় করার কথা জানানো হয়। এদিন দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এই তারিখের মধ্যে ভোট আয়োজনে প্রস্তুতির কথা তুলে ধরেন।

জানান, ২০২৬ এর ফেব্রুয়ারিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে ভোটের অন্তত ২ মাস আগেই তফসিল দিতে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, আরপিও সংশোধন, প্রবাসী ভোট পদ্ধতির অগ্রগতি সহ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত আসতে সিইসির সভাপতিত্বে ৯ম কমিশন সভা করছে ইসি সচিবালয়।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা