সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে ভারতীয় নাগরিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেশে ঘুরতে আসা মো. আকবর আলী মন্ডল (৩৮) নামে ভারতীয় ১ নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি মিরপুর-১০ নম্বরে রোজ হ্যাভেন রেসিডেন্সিয়াল হোটেলে ছিলেন।

শনিবার (৯ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। এ সময় গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ভোর সোয়া ৪টায় মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: লেবানন থেকে আরও ফিরবে ৯৫ জন

নিহত ব্যক্তি, ভারতের মুর্শিদাবাদ জেলা ডোমকল থানারকাটা কোপরা এলাকার মো. আমির উদ্দিন মন্ডলের ছেলে।

আকবর আলীর বন্ধু ফারজু মন্ডল জানান, আমরা ৬ বন্ধু ভারত-বাংলাদেশে ভ্রমণের জন্য এসেছি। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মিরপুর-১০ নম্বরের রোজ হেভেন রেসিডেন্সিয়াল হোটেলে উঠি। এরপর রাতে ঘুমের মধ্যে আকবর আলী হঠাৎ চিৎকার দিয়ে অচেতন হয়ে পড়ে। এর পরে তাকে অচেতন অবস্থায় দ্রুত মিরপুর-২ হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া। তারপর সেখানে তার অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: তীব্র শৈতপ্রবাহের আভাস

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, শনিবার ভোর ৪টায় ভারতীয় ১ নাগরিককে অচেতন অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ মর্গে রাখা হয়েছে। এই বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সান ‍নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা