ভারি বর্ষণে রংপুরে ৪০ হাজার মানুষ পানিবন্দী
জাতীয়

ভারি বর্ষণে রংপুরে ৪০ হাজার মানুষ পানিবন্দী

নিজস্ব প্রতিবেদক:

দেশের সর্বোচ্চ রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে রংপুরে। যার ফলে শহরের অলিগলি পানির নিচে তলিয়ে গেছে। বাড়ি-ঘরে পানি প্রবেশ করায় অন্তত ৪০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টা থেকে আজ রোববার পর্যন্ত ৪৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

রংপুর নগরীর নিচু এলাকার বেশিরভাগ রাস্তা ৩-৪ ফুট পানিতে তলিয়ে গেছে। নগরীর বাবু খাঁ ও কামার পাড়া, জুম্ম্পাড়া, কেরানীপাড়াসহ অন্তত ৫০টি মহল্লার প্রধান সড়কসহ বাড়ি-ঘর তলিয়ে গেছে এবং আশে-পাশের নিচু এলাকার বাড়িতে পানি প্রবেশ করায় হাজার হাজার পরিবার বাড়ি ঘর ছেড়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। রাত থেকে অবিরাম বৃষ্টিতে বাড়ির ভেতরে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

বৃষ্টিতে শ্যামা সুন্দরী খাল তলিয়ে যাওয়ায় লোকালয়ে পানি ঢুকেছে। এলাকাবাসী জানায়, ৮৮ সালের বন্যার পর এমন অবস্থা তারা দেখেনি।

রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া বিদ মোস্তাফিজুর রহমান জানান, বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে বৃষ্টি এভাবে চললে নগরীর বেশিরভাগ এলাকা তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সাননিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা