ভারতের নর্দমার পানিতে স্বাস্থ্যঝুঁকিতে বাংলাদেশের মানুষ
জাতীয়

ভারতের নর্দমার পানিতে স্বাস্থ্যঝুঁকিতে বাংলাদেশের মানুষ

নিজস্ব প্রতিবেদক:

ভারতের আগরতলার নর্দমার পানি খালের মাধ্যমে বাংলাদেশে ঢুকছে। এতে চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন আখাউড়া উপজেলার ১৫টি গ্রামের মানুষ। এই বিষয়ে বার বার তাগাদা দেওয়ার পরও ব্যবস্থা নিচ্ছে না ত্রিপুরা রাজ্য সরকার। পরিবেশের ভারসাম্য রক্ষায় দ্রুত দূষণ রোধের দাবী সংশ্লিষ্টদের।

গত কয়েক দশক ধরে কালন্দি খালের মাধ্যমে প্রতিবেশী দেশ ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে দূষিত পানি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে দেশে ঢুকছে। প্রায় ১৫ ফুট প্রশস্ত এই খালের পানিতে বিষাক্ত কেমিক্যাল, স্যুয়ারেজ বর্জ্য, পলিথিন ও বিভিন্ন খাবারজাত প্যাকেট, পরিত্যক্ত প্লাস্টিক ও কাঁচের বোতল এবং অন্যান্য পচনশীল দ্রব্যের অস্তিত্ব পাওয়া গেছে।

এক সময় খালটি মিঠা পানির অন্যতম উৎস ছিল। বর্তমানে দূষিত পানিতে কালো রঙ ধারণ করায় 'কালন্দী' খাল নামে পরিচিতি পেয়েছে। এর ফলে সীমান্তবর্তী ১৫টি গ্রামের মানুষ চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। সেই সাথে এক হাজার ৫০০ হেক্টর ধানের জমির উর্বরাশক্তিও দিন দিন নষ্ট হচ্ছে।

এলাকাবাসী বলছেন, ‘আগরতলায় যতো বসতবাড়ি আছে, সেগুলোর টয়লেটের বর্জ্যসহ অন্যান্য সব বর্জ্য এই নদীতে ফেলেন তারা। এটা পরিবেশ ও স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এতে করে প্রচুর পরিমাণ মশা জন্মাচ্ছে। তাদের নর্দমার পানিও দিন দিন বাড়ছেই। নদীর পানিটা যদি শোধন করে দেন তারা, তাহলে আমাদের জন্য ভালো।’

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান জানান, বিষাক্ত এ পানি বাংলাদেশে প্রবেশের আগে পরিশোধন করতে ইটিপি স্থাপনের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কিছুই করেনি ত্রিপুরা রাজ্য সরকার।

তিনি বলেন, ‘তারা আমাদের আশ্বস্ত করেছেন যে, আগামী এক বছরের মধ্যে সকল কাজ সম্পূর্ণ করবেন। এবং বাংলাদেশে যেন দূষিত পানি প্রবেশ না করে, সে বিষয়ে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং এই লক্ষ্যে একটা রেজুলেশনে উভয়পক্ষ সম্মত হয়ে স্বাক্ষর করেছেন।

সান নিউজ/আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা