সৌদিতে ল্যান্ডিংয়ের অনুমতি পেল বিমান
জাতীয়

সৌদিতে ল্যান্ডিংয়ের অনুমতি পেল বিমান

নিজস্ব প্রতিবেদক :

অবশেষে সৌদি আরবে ফ্লাইট পরিচালনার জন্য ল্যান্ডিংয়ের অনুমতি পেল রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ১ অক্টোবর থেকে বিমান সৌদিতে ফ্লাইট পরিচালনা করতে পারবে।

সৌদি সরকার বিমানকে ১ অক্টোবর থেকে ফ্লাইট পরিচালনার অনুমতি দিলেও ল্যান্ডিং পারমিশন দেয়নি। এমন সিদ্ধান্তের বিষয়ে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে সৌদির সিভিল এভিয়েশনকে চিঠিও দিয়েছিলো।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি সূত্র ল্যান্ডিংয়ের অনুমতির বিষয়টি নিশ্চিত করেছে।

বিমান সূত্র জানায়, বিমান ১ অক্টোবর থেকে সৌদির তিন শহরে সপ্তাহে আটটি ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে। শহর তিনটি হচ্ছে জেদ্দা, দাম্মাম ও রিয়াদ। দু’একদিনের মধ্যে বিমানের ওয়েবসাইটে ১ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ফ্লাইট শিডিউল ঘোষণা করা হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার নিজ ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা