জাতীয়

সৌদিতে আকামার মেয়াদ বাড়লো ২৪ দিন

নিজস্ব প্রতিবেদক:

সৌদি যেতে ইচ্ছুক বাংলাদেশ প্রবাসীদের জন্য সুখবর দিলো সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ৫০০ জনকে টিকিট দেয়ার সময় এ তথ্য জানায় এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

সৌদি যেতে ইচ্ছুক টিকিট প্রত্যাশীদের সঙ্গে কথা বলে বৃহস্পতিবার তথ্য জানা গেছে।

হোটেল সোনারগাঁওয়ে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষার প্রহর গুনছেন বহু মানুষ। বৃহস্পতিবার ১ থেকে ৫০০ পর্যন্ত টোকেনধারীদের ডেকেছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের বাংলাদেশ কার্যালয়।

বৃহস্পতিবার সকাল থেকেই এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে ও ভেতরে টিকিটের প্রত্যাশায় অপেক্ষা করছেন কয়েক হাজার’ প্রবাসী।

টিকিট প্রত্যাশীরা জানান, আজ বৃহস্পতিবার ৫০০ পর্যন্ত টোকেনধারীদের ডাকা হয়েছে। ৫০০ পর্যন্ত দেওয়ার পর সময় থাকলে পরবর্তী টোকেনধারীদের টিকিট দেওয়া হবে বলেও এয়ারলাইন্সের কর্মকর্তারা তাদের জানিয়েছেন। তবে এয়ারলাইন্সের পক্ষ থেকে কারো বক্তব্য পাওয়া যায়নি।

জানা গেছে, প্লেনের টিকিটের জন্য গত পাঁচদিন ধরেই হোটেল সোনারগাঁওয়ে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে অবস্থান করছেন সৌদি যেতে ইচ্ছুক প্রবাসীরা। বুধবার (২৩ সেপ্টেম্বর) সৌদি সরকার আকামার মেয়াদ ২৪ দিন বাড়ানোয় সংকট কেটেছে অনেকটা। এছাড়া, সৌদি এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বাড়ানোয় স্বস্তিতে রয়েছেন তারা।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা