দক্ষিণাঞ্চলের সব নদীর পানি বিপদসীমার ওপরে
জাতীয়

দক্ষিণাঞ্চলের সব নদীর পানি বিপদসীমার ওপরে

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বরিশালে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। একইসঙ্গে বিভাগের সবগুলো নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।

বিভাগীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, আরও দুই-তিনদিন এমন আবহাওয়া বিরাজ করতে পারে। তবে বড় কোনো ঝড় বা জলোচ্ছ্বাসের সম্ভাবনা নেই। এটি মূলত মৌসূমি বায়ুর প্রভাবে পুঞ্জিভূত মেঘমালার দরুন সৃষ্ট লঘুচাপের স্পষ্ট বর্ষণ।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বিভাগের কোনো না কোনো নদীর পানি গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) থেকে আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পাঁচদিন পর্যন্ত বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এমন প্রবাহ আরও দীর্ঘমেয়াদী হলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মোহাম্মদ মাসুম জানিয়েছেন, সোমবার (২১ সেপ্টেম্বর) বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ ১৭টি নদীর মধ্যে ১৩টির পানিপ্রবাহ ছিল বিপদসীমার ওপরে। মঙ্গলবারও বিভাগের অধিকাংশ নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। যার মধ্যে সর্বোচ্চ কীর্তনখোলা নদীর পানি ২০ সেন্টিমিটার ওপরে এবং দৌলতখান উপজেলার সুরমা ও মেঘনা নদীতে ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়।

বরিশাল আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র পর্যবেক্ষক আব্দুল কুদ্দুস জানিয়েছেন, সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সংকেত এবং বরিশাল নদীবন্দরে ১ নম্বর নৌ-হুশিয়ারি সংকেত জানি করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২১ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাতাসের গতিবেগ ছিল স্বাভাবিক।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা