ঝুঁকিমুক্ত নগরী গড়তে কাটা হচ্ছে ঝুলন্ত ক্যাবল
জাতীয়

ঝুঁকিমুক্ত নগরী গড়তে কাটা হচ্ছে ঝুলন্ত ক্যাবল

মেহেদি হাসান:

রাজধানীতে ঝুলন্ত ক্যাবলের সমস্যা দীর্ঘদিনের। বিভিন্ন সময়ে দুই সিটি করপোরেশন এই তার নামিয়ে মাটির নিচ দিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে। রাজধানীর সৌন্দর্যবর্ধন ও ঝুঁকিমুক্ত রাখতে এ বিষয়ে অভিযানও চলে আসছে কয়েক বছর ধরে।

বিদ্যুতের খুঁটিতে বিপজ্জনকভাবে ঝুলে থাকা এসব অবৈধ ক্যাবলের বিরুদ্ধে অভিযান চলমান রেখেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনও (ডিএসসিসি)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটর এলাকায় ঝুলে থাকা ক্যাবল অপসারণ করা হয়েছে।

ডিএসসিসি কর্তৃপক্ষের উপস্থিতিতে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ক্যাবলের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হয়।

তবে ক্যাবল অপসারণের সময় বিভিন্ন প্রতিষ্ঠানের অনেক গুরুত্বপূর্ণ তার কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, কাটা পড়া ক্যাবলের মধ্যে রয়েছে ল্যান্ডফোন, ইন্টারনেট ও ডিশ সংযোগের ক্যাবলও।

সরেজমিনে দেখা গেছে, হঠাৎ গুরুত্বপূর্ণ ক্যাবল সংযোগ হারিয়ে বিপাকে পড়েন স্থানীয় এলাকাবাসী, বিভিন্ন প্রতিষ্ঠান ও অনেকগুলো অফিস। এতে অনেককে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা গেছে।

কয়েকজন ক্যাবল ব্যবসায়ী সান নিউজকে বলেন, ‘তারগুলো খুব দামী। হঠাৎ বিপুল পরিমাণে তার কেটে ফেলায় আমাদের কোটি টাকার ক্ষতি হয়ে গেল।’

স্থানীয় ব্যবসায়ীরা জানান, আজ মঙ্গলবার হওয়ায় বাংলামোটর এলাকার ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেটগুলো বন্ধ। কিন্তু আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) সকলকে অফিসে এসে ইন্টারনেটবিহীন থাকতে হবে। এতে শুধু তাদেরই নয়, রাষ্ট্রীয় অনেক ক্ষতিই সাধিত হবে। কারণ, এই এলাকায় অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে, যারা ইন্টারনেট নির্ভর বাণিজ্য পরিচালনা করেন। একদিনে অনেক আন্তর্জাতিক ক্লায়েন্ট হাতছাড়া হওয়ার আশঙ্কা করছেন অনেকেই।’

স্থানীয় এক অফিস কর্মকর্তা সান নিউজকে জানান, ‘দুপুর তিনটার দিকে হঠাৎ করেই অফিসের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সংযোগ হারিয়ে পুরো অফিসের কাজ আটকে যায়। এতে আমাদের অনেক গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট হারানোর শঙ্কা দেখা দিয়েছে।’

টেলিফোন লাইন বিচ্ছিন্ন হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে বলেও অভিযোগ করেছেন টাইলস মার্কেট খ্যাত বাংলামোটরের অনেক টাইলস ক্রয়-বিক্রয় প্রতিষ্ঠানের মালিককে।

তবে অভিযোগ থাকলেও এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। ঢাকা নগরীর বাসিন্দা হিসেবে তারের জঞ্জাল্মুক্ত দেখতে চান সবাই।

বাংলামোটর এলাকায় অনেক বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, যারা নিয়মিত বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত। সেই কারণেই অনেক আগেই ক্যাবল ও টেলিফোন অপারেটরদের নোটিশ দিয়েছিল সিটি করপোরেশন। বেশ কিছুদিন সময় দিয়ে নিজেরাই তার অপসারণ করবেন, এ আশা ছিল ডিএসসিসির। কিন্তু অনেক সময় পেয়েও নোটিশ অমান্য ও ঝুলন্ত তার সরিয়ে না নেননি তারা। ফলে বাধ্য হয়েই সিটি করপোরেশন এখন এভাবেই সরাসরি তার কেটে ফেলার অভিযান চালাচ্ছে বলে দাবি করছেন কর্মকর্তারা।

সান নিউজ/ বিএম/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা