প্লিজ আমাদের সৌদি ফেরান…
জাতীয়

প্লিজ আমাদের সৌদি ফেরান…

নিজস্ব প্রতিবেদক:

সময়মতো না যেতে পারলে চাকরি থাকবে না, এই মাথায় নিয়ে রাজধানী ঢাকার সড়কে বসেছেন প্রবাসীরা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে সোনারগাঁও হোটেলে সৌদি এয়ারলাইন্সের অফিসের বাইরে অবস্থান নেন তারা। তাদের মধ্যে অনেকেরই ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। সময়মতো না যেতে পারলে চাকরি থাকবে না।

বিক্ষোভকারীদের মধ্যে মো. বরকত জানান, ‘আমরা মার্চে দেশে ফিরে লকডাউনে পড়ে গেছি। দেশে ফেরার সময় আমরা সৌদি এয়ারলাইন্সের টিকিট কেটেছিলাম। তবে যেতে পারিনি। আমাদের আকামার মেয়াদ প্রায় শেষ হয়ে এসেছে। কয়েকদিন ধরে এখানেই আছি। দীর্ঘদিন দেশে থেকে পয়সা কড়ি সব শেষ। অনেক ধার-দেনা হয়ে গেছি। আমাদের যে কোনো ভাবেই হোক যেতে হবে। প্লিজ আমাদের সৌদি ফেরানোর ব্যবস্থা করেন।’

সোমবার (২১ সেপ্টেম্বর) প্রবাসীদের বিক্ষোভের মুখে ১০ জন প্রতিনিধিকে ভেতরে নিয়ে যায় সৌদি এয়ারলাইন্স। তাদের মাধ্যমে অন্যদের টিকিট সংগ্রহের সিরিয়ালের টোকেন দেয়া হয়। তবে আজ কোনো ঘোষণা না দিয়েই অনির্দিষ্টকালের জন্য অফিস বন্ধ করেন তারা। মূলত এ কারণেই বিক্ষোভে নামেন প্রবাসীরা।

বিক্ষোভ করা প্রবাসীদের সঙ্গে কথা বলে একই তথ্য পাওয়া গেছে। তাদের দাবি একটাই, 'কোনো ভাবে আমাদের সৌদি ফেরান। আমরা নিঃস্ব হয়ে গেছি'।

আগামী ১ অক্টোবর থেকে সৌদিতে বাণিজ্যিক ফ্লাইটের অনুমতি পায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে ল্যান্ডিং পারমিশন না পাওয়ায় যাত্রীদের কাছে টিকিট বিক্রি করতে পারছে না তারা। অপরদিকে ২৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ রুটে সপ্তাহে দুটি ফ্লাইটের ঘোষণা দেয় সৌদিয়া এয়ারলাইন্স। তবে বিমানকে ফ্লাইট পরিচালনার অনুমতি না দেয়ায় এখনো ঝুলে আছে সৌদির ফ্লাইট পরিচালনার ভবিষ্যৎ।

ফ্লাইট চালানোর অনুমতি পাওয়ার পরই সৌদি এয়ারলাইন্স টিকিট বিক্রি শুরু করে। তবে মঙ্গলবার সকাল থেকেই তাদের প্রধান গেটের সামনে একটি কাগজে নোটিশ লিখে তারা জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সৌদি এয়ারলাইন্সের সকল প্রকার কার্যক্রম স্থগিত করা হলো।

সান নিউজ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা