মসজিদে বিস্ফোরণ : শিফাত নামে আরও একজনের মৃত্যু
জাতীয়

মসজিদে বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে ৩৪

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লার বায়তুল সালাত জামে মসজিদে বিস্ফোরণে দগ্ধ শাহাদাত হোসেন সিফাত (১৮) মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় ৩৪ জনের মৃত্যু হলো।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি শ্বাসনালীসহ ২২ শতাংশ পোড়া নিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন। শাহাদাত নারায়ণগঞ্জের তল্লায় পরিবারের সঙ্গে থাকতেন। স্থানীয় স্কুল থেকে এসএসসি পাস করে কলেজে ভর্তির চেষ্টা করছিলেন। তার বাবা স্বপন শেখ ডেকোরেটরের কাজ করেন।

গত ০৪ সেপ্টেম্বরের ওই ঘটনায় দগ্ধ হয়ে ইনস্টিটিউটে আনা হয়েছিল ৩৭ জনকে। তাদের মধ্যে মামুনকে (৩০) ছেড়ে দেওয়া হয়েছে। ৩৪ জন মারা যাওয়ার পর আইসিইউতে চিকিৎসাধীন বাকি দুইজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল।

পার্থ শংকর পাল বলেন, এখনও দুইজন রোগী আইসিইউতে ভর্তি আছেন। সবার অবস্থাই ক্রিটিক্যাল। তাদের শরীরের ২৫ শতাংশ ও ৩০ শতাংশ দগ্ধ রয়েছে। শ্বাসনালীও পোড়া রয়েছে। সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের চিকিৎসা চলছে।

চিকিৎসাধীন তিনজন হচ্ছেন, মো. কেনান (শ্বাসনালীসহ ৩০ শতাংশ পোড়া) এবং আমজাদ (শ্বাসনালীসহ ২৫ শতাংশ পোড়া)।

গত ০৪ সেপ্টেম্বর রাতে বাইতুস সালাত জামে মসজিদে এশার নামাজ আদায়ের সময় গ্যাসের লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে মসজিদের চারপাশে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে দগ্ধ অন্তত ৪০ জনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৩৭ জনকে ভর্তি করা হয় শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে।

মারা যাওয়া অন্য ৩৩ জন হলেন, মসজিদের ইমাম আবদুল মালেক (৬০), মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৮) ও তার ছেলে জুনায়েদ (১৭), আবুল বাশার মোল্লা (৫১), মনির ফরাজী (৩০), ইমরান (৩০), দুই ভাই জোবায়ের (১৮) ও সাব্বির (২১), মুন্সিগঞ্জের কুদ্দুস ব্যাপারী (৭২), ফতুল্লার আব্দুল হান্নান (৫০), চাঁদপুরের মোস্তফা কামাল (৩৪), পটুয়াখালীর গার্মেন্টসকর্মী রাশেদ (৩০), নারায়ণগঞ্জের হুমায়ুন কবির (৭২), পটুয়াখালীর রাঙ্গাবালীর জামাল আবেদিন (৪০), গার্মেন্টসকর্মী ইব্রাহিম বিশ্বাস (৪৩), নারায়ণগঞ্জের কলেজ শিক্ষার্থী মো. রিফাত (১৮), চাঁদপুরের মাইনুউদ্দিন (১২), ফতুল্লার জয়নাল (৩৮), লালমনিরহাটের গার্মেন্টসকর্মী নয়ন (২৭), নিজাম (৩৪), নারায়ণগঞ্জের রাসেল (৩৪), খুলনার কাঞ্চন হাওলাদার (৫০), শিশু জুবায়ের (৭), বাহার উদ্দিন (৫৫), নাদিম (৪৫), শামীম (৪৫), জুলহাস, মোহাম্মদ আলী মাস্টার (৫৫), আব্দুল সাত্তার (৪০), বরিশালের রাঙ্গাবালির মো. নজরুল (৫০), কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চড়ালদী গ্রামের শেখ ফরিদ (২১), আবদুল আজিজ (৪০) এবং ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার শ্রমিক মো. ফরিদ (৫৫)।

সান নিউজ/বিএস/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রুশ হামলায় অন্তত ১১ জন নিহত

ন্যাটো শীর্ষ সম্মেলনের আগের দিন ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্...

তেঁতুলঝোড়া ইউপিতে ভোগান্তি, সরকার হারাচ্ছে রাজস্ব 

সাভারের তেঁতুলাঝোড়া ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক...

হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু 

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুল...

খাগড়াছড়িতে ধর্ষকের মৃত্যুদন্ডের রায় 

খাগড়াছড়ির রামগড়ে দ্বিতীয় শ্রেনীতে পড়ুয়া সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মো...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ৬ জুলাই, ২০২৬ সোমবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা