শাহবাগ-ফার্মগেট সড়কে বিক্ষোভে যান বন্ধ
জাতীয়

শাহবাগ-ফার্মগেট সড়কে বিক্ষোভে যান বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে হোটেল সোনারগাঁওয়ের সামনে সৌদি এয়ারলাইন্সের টিকিটের দাবিতে বিক্ষোভ করছে প্রবাসীরা। এর ফলে ফার্মগেট-শাহবাগ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। গতকালও টিকেটের জন্য সৌদি এয়ারলাইনসের অফিসের সামনে গিয়ে হাজারো প্রবাসী শ্রমিক ভিড় জমিয়েছিলেন।

চলতি মাসের ২৩ ও ২৭ তারিখ ঢাকা থেকে সৌদি আরবে সৌদি এয়ারলাইনসের দুটি ফ্লাইট যাওয়ার কথা জানায় এয়ারলাইনসটি। ফলে ফের কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য সৌদি এয়ারলাইনস ও এজেন্সিগুলোর শরণাপন্ন হয় প্রবাসী শ্রমিকরা।

কিন্তু গত ২০ সেপ্টেম্বর দুপুরে বাংলাদেশ থেকে সৌদি এয়ারলাইনসের সব ফ্লাইট বাতিল হওয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে কাজে ফিরে যেতে পারবেন কি না তা নিয়ে শঙ্কা দেখা দেয় এসব প্রবাসীদের মধ্যে।

টিকিটের দাবিতে গতকালের মতো আজ মঙ্গলবারও সকাল থেকে কারওয়ানবাজারের হোটেল সোনারগাঁওয়ে অবস্থিত সৌদি এয়ারলাইনসের কার্যালয়ের সামনে জড়ো হন সৌদি প্রবাসীরা। সময় বাড়ার সাথে সাথে বিদেশগামীদের সংখ্যা বাড়তে থাকে।

ফ্লাইট চালুর জন্য দাবি জানিয়ে তারা বিভিন্ন ধরনের স্লোগান দেয়। প্রবাসীদের বিক্ষোভের কারণে শাহবাগ থেকে ফার্মগেটে যাওয়ার রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ।

সান নিউজ/আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

শ্বশুড়বাড়িতে স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা

মাদারীপুরে শ্বশুড়বাড়িতে গিয়ে যৌতুকের টাকার দাবিতে এক গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা