কক্সবাজার জেলা পুলিশের সাত শীর্ষ কর্মকর্তাকে বদলি
জাতীয়

কক্সবাজার জেলা পুলিশের সাত শীর্ষ কর্মকর্তাকে বদলি

প্রশান্ত কথা
কক্সবাজারের আলোচিত পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের পর এবার জেলা পুলিশের সাতজন শীর্ষ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

গতকাল (২১ সেপ্টেম্বর) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

প্রজ্ঞাপনে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ পুলিশ কমিশনার, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আদিবুল ইসলামকে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, কক্সবাজার সদরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ান আহমেদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপির) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মহেশখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার রতন কুমার দাশগুপ্তকে চট্টগ্রাম নবম এপিবিএনের সহকারী পুলিশ সুপার, ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ সুপার বাবুল চন্দ্র বণিককে চট্টগ্রাম আরআরএফের সহকারী পুলিশ সুপার, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজি মো. মতিউল ইসলামকে নোয়াখালীর সহকারী পুলিশ সুপার, ডিএসবির সহকারী পুলিশ সুপার মো. শহিদুল ইসলামকে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেনকে বদলি করে রাজশাহীর পুলিশ সুপার করা হয়। আর ঝিনাইদহের এসপি মো. হাসানুজ্জামানকে কক্সবাজার জেলা পুলিশের দায়িত্ব দেওয়া হয়।

গত ৩১ জুলাই টেকনাফের মেরিন ড্রাইভে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ পুলিশের গুলিতে নিহতের ঘটনায় ওসি প্রদীপ কুমার দাস এবং পরিদর্শক লিয়াকতসহ সাত জনকে গ্রেফতার করা হলেও এই ঘটনায় কক্সবাজারের এসপি এ বি এম মাসুদ হোসেনের দায়িত্বহীনতার অভিযোগের বিষয়টি আলোচনায় আসে। এরপর সিনহার পরিবারের পক্ষ থেকে দায়ের করা হত্যা মামলায় এসপির নাম উল্লেখ করার আবেদন করলেও আদালত তা খারিজ করে দেন।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা