সড়ক দুর্ঘটনায় পিআইবি পরিচালকের মৃত্যু
জাতীয়

সড়ক দুর্ঘটনায় পিআইবি পরিচালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) পরিচালক (প্রশাসন) ও যুগ্মসচিব মো. ইলিয়াস ভূইয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে শনির আখড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

পিআইবির জনসংযোগ কর্মকর্তা আহসান হাবিব গণমাধ্যমকে জানান, রাতে মোটরসাইকেলে করে ঢাকা থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন ইলিয়াস ভূইয়া। তিনি বাইকের পেছনে বসা ছিলেন। শনির আখড়া ব্রিজের ঢালে আসার পর একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ইলিয়াস ভূইয়া বিসিএস প্রশাসন ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ইলিয়াস হোসেনের মরদেহ পিআইবিতে আনা হয়। এরপর আল-মারকাজুল ইসলামে গোসল শেষে মরদেহ গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে নিয়ে যাওয়া হচ্ছে।

সান নিউজ/ বিএম/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা