অ্যাটর্নি জেনারেলের অবস্থা সংকটাপন্ন
জাতীয়

অ্যাটর্নি জেনারেলের অবস্থা সংকটাপন্ন

নিজস্ব প্রতিবেদক:

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের অবস্থা সংকটাপন্ন

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে তার ফুসফুস কাজ করছে না বলে জানিয়েছে পারিবারিক সূত্র।

এদিকে ২১ সেপ্টেম্বর রাতে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, 'তার ফুসফুসে কাজ করছে না। ফুসফুসে পানি জমেছে। অবস্থা খুব একটা ভালো না, তিনি শংকামুক্ত নন। সবাই দোয়া করবেন।'

উল্লেখ্য, এর আগে করোনা ভেবে গত ৪ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেল রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন। ওই দিনই করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। পরে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোরে তাকে আইসিইউতে নেওয়া হয়।

এরপর, রোববার (২০ সেপ্টেম্বর) করোনা থেকে আরোগ্য লাভ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অ্যাটর্নি জেনারেলকে দেখাশোনার দায়িত্বে নিয়োজিত অ্যাডভোকেট মাসুদ মিয়া জানান, ‘তিনি করোনা মুক্ত হয়েছেন। আগের থেকে ভালো আছেন। ছেলে-মেয়েরা তাকে দেখতে হাসপাতালে যাচ্ছেন।’

প্রধানমন্ত্রী সার্বক্ষণিক মাহবুবে আলমের খোঁজ খবর নিচ্ছেন। তাই প্রধানমন্ত্রীসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া চেয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের স্ত্রী বিনতা মাহবুব।

সান নিউজ/আরএইচ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা