সংগৃহীত
জাতীয়

জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য আরাফাত হোসেন (১৯) নামের ১ জনকে গ্রেফতার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত ১টি মোবাইল ফোন, ৩টি সিমকার্ড, ১টি মেমোরিকার্ড ও বিভিন্ন উগ্রবাদী লেখা সংবলিত ৩৮ পাতা স্ক্রিনশটের প্রিন্টেড কপি জব্দ করা হয়।

আরও পড়ুন: সিয়ামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সোমবার (৩ মে) এই তথ্য নিশ্চিত করেছেন এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মাহফুজুল আলম রাসেল।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার কক্সবাজার জেলার রামু থানাধীন দক্ষিণ মিঠাছড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর সক্রিয় ১ জন সদস্য ও সমর্থক। গ্রেফতার আরাফাত হোসেন ও তার অন্যান্য সহযোগীরা ধর্মীয় অপব্যাখ্যাকে পুঁজি করে দেশের মধ্যে সংহতি ও জননিরাপত্তা বিপন্ন করার উদ্দেশ্যে ‘আনসার আল ইসলাম’ এর কর্মকাণ্ডকে গতিশীল ও সংগঠিত করার চেষ্টা করে আসছিলেন। তারা দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে বিনাশ করে তথাকথিত খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন ইলেক্ট্রনিক মাধ্যম ও সোশ্যাল মিডিয়া ব্যবহার করে জঙ্গি সংগঠনের কথিত নেতা জসিম উদ্দিন রাহমানি ও আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন এর বক্তব্যসহ বিভিন্ন উগ্রবাদী কন্টেন্ট প্রচার-প্রচারণার মাধ্যমে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে সর্বসাধারণকে প্ররোচিত করে আসছিলেন।

আরও পড়ুন: নিখোঁজ শিশুর মর‌দেহ উদ্ধার

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

কুড়িগ্রামে সাংবাদিকের মা-বাবাকে হত্যাচেষ্টার অভিযোগ

কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপ...

এশিয়ান যুবাদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ

এশিয়া কাপের শিরোপা পুনরুদ্ধারের মিশনে মাঠে নামার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন ক...

সাটুরিয়ায় মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মানিকগঞ্জের সাটুরিয়ায় মাদক সেবন করে জনশান্তি বিনষ্...

পাহাড়ের বুকে আঁকাবাঁকা রাস্তার রহস্য

দূর পাহাড়ে তাকালেই চোখে পড়ে সাপের মতো কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠে যাওয়া রাস্তা। ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা